এক্সপ্লোর

Rajya Sabha Elections 2024: লোকসভার আগে রাজ্যসভা নির্বাচন, মনোনয়ন জমা দিলেন TMC ও BJP প্রার্থীরা

TMC vs BJP: মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সুস্মিতা দেব, নাদিমুল হক এবং বিজেপি-র শমীক ভট্টাচার্য।

আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছেই। এর পাশাপাশি রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতিও চলছে জোর কদমে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন। সেই উপলক্ষে মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সুস্মিতা দেব, নাদিমুল হক এবং বিজেপি-র শমীক ভট্টাচার্য। (Rajya Sabha Elections 2024)

সুস্মিতা দেব, ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এর পরই মানস ভুঁইয়ার ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। গত বছর তাঁর আসনে মেয়াদ শেষ হলে সুস্মিতাকে রাজ্যসভায় পাঠায়নি তৃণমূল। কিন্তু এক বছরের মধ্যেই তাঁকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই নিয়ে দ্বিতীয় বার সুস্মিতা দেবকে মনোনীত করল জোড়াফুল শিবির। (TMC vs BJP)

রাজ্যসভার আসনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এদিন দলের সুরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন সুস্মিতা। তিনি বলেন, "পর পর দুই বার রাজ্যসভায় পাঠানো হল আমাকে। উত্তর-পূর্বের রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের আচরণ বঞ্চনামূলক।" লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণের ঘোষণা কলেও, কেন্দ্রীয় সরকার ওই সংরক্ষণ কবে কার্যকর করবে, তা কারও জানা নেই বলেও এদিন মন্তব্য করেন সুস্মিতা।

আরও পড়ুন: Farmers Protest 2.0: লোকসভা নির্বাচনের আগে ফের পথে, যে দাবি নিয়ে আবারও আন্দোলন কৃষকদের

 বিদায়ী চার সাংসদের মধ্যে এবার তিন জনকে আর রাজ্যসভায় ফেরত পাঠায়নি তৃণমূল। তবে, এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম নাদিমুল হক। এদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তাই তিনি বলেন, "এই নিয়ে তৃতীয় বার আমাকে রাজ্যসভায় পাঠানো হল। দলের কাছে আমি কৃতজ্ঞ।"

এদিকে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব, বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা করেছে, এতদিন রাজ্য বিজেপি-র মুখপাত্রের ভূমিকা পালন করেছেন। মঙ্গলবার তিনিও মনোনয়ন জমা দেন বিধানসভায় গিয়ে। এর আগে, ২০১৪ সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন শমীক।

তবে ওই বছরই বিধানসভা উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে জয়ী হন শমীক। যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয় তাঁকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে সৌগত রায়ের কাছেও হারতে হয় শমীককে। রাজ্যসভার প্রার্থীর হয়ে শমীক জানিয়েছেন, তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য দলের কাছে কৃতজ্ঞ তিনি।

যদিও, রাজ্য়সভার প্রার্থিপদেও বাংলাকে বঞ্চনার অভিযোগে, তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "মুখে শুধু বাংলা বাংলা। অসম থেকে একজনকে, আর দিল্লি থেকে একজনকে প্রার্থী করেছে তৃণমূল। আমরা বাংলার সদস্যকে পাঠালাম।" দিল্লি থেকে বলতে এখানে শুভেন্দু সাংবাদিক সাগরিকা ঘোষকেই বুঝিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল, যাঁকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। 

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জানা গিয়েছে, সেদিনই মনোনয়ন জমা দেবেন তৃণমূলের প্রার্থী সাগরিকা এবং মমতাবালা ঠাকুর।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget