এক্সপ্লোর

Birbhum News: ভুল অস্ত্রোপচারের কারণে বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার মৃত্যু? মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ দায়ের

Birbhum News Update: ভুল অস্ত্রোপচারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ তুলে হাঁসনের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতরে ই-মেল করল তারাপীঠ মন্দির কমিটি

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভুল অস্ত্রোপচারের কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যু? এমনই অভিযোগ তুলে হাঁসনের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতরে করা হল ই-মেল। শুধু তাই নয়, থানাতেও অভিযোগ দায়ের করা হল। ভুল অস্ত্রোপচারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ তুলে হাঁসনের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতরে ই-মেল করল তারাপীঠ মন্দির কমিটি। মৃত ওই পঞ্চায়েত সদস্যার স্বামী তারাময় মুখোপাধ্যায় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি। যে নার্সিংহোমে তারাময়ের স্ত্রী সুজাতার মৃত্যু হয়েছে, সেটি তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে।

বুধবার গভীর রাতে করা ওই ই-মেলের প্রতিলিপি রাজ্যের স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপার, মহকুমাশাসক (রামপুরহাট), মহকুমা পুলিশ আধিকারিক, রামপুরহাট থানার আইসি এবং তারাপীঠ থানার ওসি-কে পাঠানো হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে মেলটি করা হয়েছে। বিধায়ক অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তারাপীঠের মন্দিরের সামনে চিকিৎসকের ‘শাস্তি’ চেয়ে বিক্ষোভও দেখিয়েছেন সেবায়েতদের একাংশ। ওই মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তারাপীঠে মোমবাতি মিছিল করেন এলাকার চিকিৎসক বাসিন্দাদের একাংশ। 

ঠিক কী অভিযোগ তারাময়ের? জানা যাচ্ছে তারাপীঠ মন্দির কমিটির সভাপতির অভিযোগ, গত সোমবার দুপুরে অশোকের নার্সিংহোমে ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে তারাপীঠ মন্দির কমিটির তরফে। তবে, মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি। মন্দির কমিটির দাবি, রোগীর বাড়ির অধিকাংশ সদস্য উপস্থিত না-থাকায় চিকিৎসকের কথা মেনেই রোগীকে ময়নাতদন্ত না করে, দেহ দাহ করা হয়েছে ।

চিঠিতে মুখ্যমন্ত্রীকে দেওয়া তারাময়ের দাবি, স্ত্রীর চিকিৎসার জন্য ২১ ডিসেম্বর তাঁরা অশোক চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। পরামর্শ মতোই স্ত্রীকে তাঁরই নার্সিংহোমে সোমবার সকালে ভর্তি করা হয়। ই-মেলে তারাময় অভিযোগ করেছেন, সঠিকভাবে চিকিৎসা না হওয়ার জন্যই এই পরিণতি।। উপযুক্ত তদন্ত করে নার্সিংহোমের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Raiganj News: পাওনা টাকা চাওয়ায় বসচা, আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুড়িয়ে মারার চেষ্টা রায়গঞ্জে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget