এক্সপ্লোর

Rachana Banerjee: লকেটের সঙ্গে কথা নিয়ে চিন্তিত, হুগলিতেই থাকতে চান রচনা? এবিপি আনন্দকে কী জানালেন তিনি?

TMC Rachana Banerjee: ণমূলের হয়ে প্রথমবার প্রার্থী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরদিন ফের মুখোমুখি এবিপি আনন্দের। 

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ব্রিগেডের 'জনসভা' থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। শুধু এখানেই নয়, চমক রয়েছে তৃণমূলের (TMC) প্রার্থী তালিকাতেও। হুগলিতে (Hooghly) তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপির লকেট চট্টোপাধ্যায়েরর (Locket Chatterjee) বিরুদ্ধে লড়াই করতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।   

হুগলিতে তারকা যুদ্ধ? প্রার্থী ঘোষণার পর এবিপি আনন্দকে বলেন, 'তৃণমূলের সমর্থক অনেক দিন ধরেই ছিলাম। এরকম না যে আমি অন্য কোনও দলের সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এল। হয়তো আমি রাজনীতি করিনি, কিন্তু আমি দিদির সমর্থক বরাবর ছিলাম। কারণ আমি নারীবাদিতে বিশ্বাসী। আমি নারীশক্তিতে বিশ্বাসী। যার মুখ্যমন্ত্রী একজন নারী, তাঁর পাশে যদি রচনা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে আর কে থাকবে।'

তৃণমূলের হয়ে প্রথমবার প্রার্থী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরদিন ফের মুখোমুখি এবিপি আনন্দের। 

প্রশ্ন: লকেটের বিপরীতে রচনা, সিনেমার সহকর্মী থেকে রাজনীতির ময়দানে, কোনও অসুবিধা কী হচ্ছে? 

রচনা  ভোটের ময়দানে এই বিষয়টি নিয়ে আমার তরফে কোনও অসুবিধা হবে না। এটা ঠিক যে সহশিল্পী থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গায় একটু অসুবিধা হবে। অন্য কেউ থাকলে হয়তো আরও ভাল হয় বিষয়টা। কিন্তু ঠিক আছে, লড়াই হোক, দেখা যাক কী হয়। 

প্রশ্ন:  লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই হুগলির সাংসদ, আপনার জন্য তিনি কী হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী? 

রচনা- সে তো নিশ্চয়ই, উনি আমার জন্য হেভিওয়েট। আমার থেকে অনেক সিনিয়র রাজনীতিতে, সে কথা বলতে জানে। এতদিন ধরে রাজনীতি করছে, মানুষের পালস বোঝে। আমি তো ভাবছি লকেটের সামনে কথা বলব কী করে। 

প্রশ্ন: রাজনীতির মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় কোন কোন বিষয়ে নজর রাখছেন? 

বিশ্বাস করুন, আমার কাছে সত্যিই কোনও প্রস্তুতি নেই। খাতা বই কিছুই নেই। অনেকে হয়তো কত কিছু লিখে নিয়ে যায়। আমি রাজনীতিতে এসেছি একদম মন থেকে এসেছি। আমি একদম মন থেকে কথা বলব। মনের মধ্যে যা যা আছে সেটাই মাইকের সামনে বলব। 

প্রশ্ন: হুগলির মানুষকে কী বার্তা দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়? জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? 

জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী তা এখনি বলতে পারব না। সবে তো কাজে নামব। মানুষের কতাহ শোনার জন্য যতটা পারব মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করব। আর জয় কী হবে সেটা তো আমার জনগণই বলে দেবেন। তারা রচনা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবেন কী না সেটা তো তাদের বিষয়। আমি আমার দিক থেকে আশাবাদী যে মানুষ আমাকে ভালবাসবেন, পাশে রাখবেন তাঁদের। আমি যেন এরপর হুগলি গিয়েই থাকতে পারি। এখনের ঠিকানার পাশাপাশি আমার দ্বিতীয় ঠিকানা যেন হুগলিই হয়।  

 
রচনার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিকে অবশ্য তেমন গুরুত্ব দিতে নারাজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'লড়াইটা মোদি ভার্সেস মমতা। এই লড়াইয়ে যতই লকেট ভার্সেস রচনা করুক না কেন, কিচ্ছু করতে পারবে না।' 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget