এক্সপ্লোর

TMC Rally: নিশানায় কেন্দ্রীয় এজেন্সি, পথে মহিলা তৃণমূল কংগ্রেস

Kolkata News: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, দ্রব্যমূল্যবৃদ্ধি, বিলকিস বানো মামলায় ধর্ষকদের মুক্তির প্রতিবাদ, একগুচ্ছ ইস্যুতে, বৃহস্পতিবার পথে নাম মহিলা তৃণমূল কংগ্রেস।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigation Agency) বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে রান্নার গ্যাসের (Cooking Gas) দামবৃদ্ধির প্রতিবাদে আজ, নামল মহিলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল।

পথে নামল তৃণমূল: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির (Central Investigation Agency) নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, দ্রব্যমূল্যবৃদ্ধি, বিলকিস বানো মামলায় ধর্ষকদের মুক্তির প্রতিবাদ, একগুচ্ছ ইস্যুতে, বৃহস্পতিবার পথে নাম মহিলা তৃণমূল কংগ্রেস। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিলে অংশ নেন রাজ্যের একাধিক মন্ত্রী, তৃণমূল সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। মিছিলে অংশ নেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অপরূপা পোদ্দার, মালা রায়, রত্না চট্টোপাধ্যায়রা। এদিন রাজ্যের নারী-শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তোলেন, “কেন ছাড়া হল? কেন জেলে থাকল না? ধর্ষণকে সমর্থন করছে কেন্দ্র।’’ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সংস্থাগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করছি। একই অভিযোগে অভিযুক্ত অন্যদের গায়ে আঁচড় লাগছে না। তাঁরা বিজেপির অনুগত, তাই এই অবস্থা। বিলকিস বানো মামলায় ধর্ষক ক্লিনচিট দেওয়া মানে হাত ক্লিন হয়ে গেল, এরকম ভাবার কারণ নেই। এই পদক্ষেপ বিশ্বের কাছে আমাদের লজ্জায় ফেলছে।''

সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ: চলতি সপ্তাহেই ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখায় তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মীরা। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধীরা যেদিন রাস্তা কাঁপাল, সেদিনই কয়েকজনকে ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মী। কেন্দ্রীয় সরকার ED, CBI-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। এই অভিযোগ তুলে চলতি সপ্তাহে দুপুর দেড়টা নাগাদ প্রায় চল্লিশজন সল্টলেকের CGO কমপ্লেক্স চত্বরে ঢুকে পড়েন। CGO কমপ্লেক্সেই রয়েছে ED ও CBI-এর আঞ্চলিক অফিস। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। জওয়ানরা বাধা দিতেই শুরু হয় বচসা। তা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের CGO কমপ্লেক্সের বাইরে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: SSC Scam: মেল আইডি-তে মিলেছে অযোগ্য প্রার্থীদের নাম! SSC মামলায় ধৃত মিডলম্যানের CBI হেফাজত

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget