এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: "২৪-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো'' আহ্বান মমতার

TMC Martyr Day 2022: "প্রত্যেকটা সিট জিততে হবে। ত্রিপুরায় জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়ায় জিততে হবে, উত্তরপ্রদেশে জিততে হবে।'' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: "চব্বিশে বিজেপির (BJP) কারাগার ভাঙো। মানুষের সরকার আনো।''একুশের (21 July) সভা মঞ্চ থেকে আহ্বান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায়, "চব্বিশ ইলেকশনের ভোট নয় রিজেকশনের ভোট। প্রত্যেকটা সিট জিততে হবে। ত্রিপুরায় জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়ায় জিততে হবে, উত্তরপ্রদেশে জিততে হবে। আমরা বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়ব।'' 

মানুষের সরকার আনার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের: ধর্মতলার সভায় দাঁড়িয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। একুশ লড়ে, একুশ গড়ে, একুশ জেতে, একুশ পথ দেখায়। আমাদের গরিবের প্রধানমন্ত্রী চাই, বড়লোকের প্রধানমন্ত্রী চাই না। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। চ্যালেঞ্জ করছি। বিজেপিকে হারাবেন? জীবন দিয়ে লড়াই করবেন? আবার এলাকায় লোক পাঠাতে শুরু করেছে। ভুঁইফোড় নেতা পাঠাচ্ছে। কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী দিচ্ছে, লক্ষ্য রাখবেন।''  

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওদের লড়ার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা। ওদের ব্যাঁকা। ওদের মেরুদণ্ড একদিকে ইডি, একদিকে সিবিআই। একদিকে আইটি, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবির দেশের লোক। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’’ “বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, পারেনি।’’ তোপ মমতার।

একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার ইস্যুতেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাংলার মানুষ মাথা নিচু করতে জানে না। বাংলায় টাকা দিচ্ছে না। সাতমাস ধরে টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ করেছে। রাজনীতিতে কেউ হারে, কেউ জেতে। হেরেছো বলে টাকা দেবে না? সবাই বিজেপিকে ভয় পায়, আমরা ভয় পাই না। দিল্লি গিয়ে অবরোধ করব। একশো দিনের টাকা দাও। এটা আমাদের অধিকার।''

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: ভাগ মোদি, ভাগ বিজেপি, ভাগ শুভেন্দু : ফিরহাদ হাকিম

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget