এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: 'প্রধানমন্ত্রী দেখতে চাই দিদিকে', একুশের সমাবেশে উঠল দাবি

TMC Martyr Day 2022: সভা শুরুর আগে এ দিন ধর্মতলা চত্বের মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাওয়ার দাবিতে সরব হন একদল মানুষ।

কলকাতা: বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে এক বছর আগেই দিল্লির লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তিনি। বিজেপি বিরোধী শক্তিশালী জোট গড়ার ডাক দিয়েছিলেন। সেই লড়াইয়ে সাধারণ সৈনিকের ভূমিকাতেই থাকতে চাওয়ার বাসনা প্রকাশ করেছিলেন। তখন থেকেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election2 024)  বিরোধীদের সম্ভাব্য় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ বার একুশের সভাতেও (TMC Shahid Diwas 2022) মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল। 

মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাওয়ার দাবি একুশের সমাবেশে

বৃহস্পতিবার ২১ জুলাই, তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ কলকাতার ধর্মতলায়। তাকে ঘিরে সাজ সাজ রব শহরের সর্বত্র। বৃহস্পতিবার ভোর থেকে তো বটেই, বুধবার সকাল থেকেই শহরে ভিড় জমাতে শুরু করেন জেলা থেকে আসা মানুষজন। এ দিন সকালে কালীঘাটেও মানুষের ভিড় চোখে পড়ে। তার মধ্যেই মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাওয়ার দাবি উঠল ভিড়ের মধ্যে থেকে। চোখে পড়ল সেই মর্মে লেখা পোস্টার, ব্যানারও। 

সভা শুরুর আগে এ দিন ধর্মতলা চত্বের মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাওয়ার দাবিতে সরব হন একদল মানুষ। তাঁদের হাতে ধরে রাখা ছিল ‘ডাক দিচ্ছে জনতা, দিল্লি যাবে মমতা’ স্লোগান। কোথাও আবার ‘উই লাভ দিদি, অলোস লাভ এবি’ পোস্টারও চোখে পড়ে। ব্যাখ্যা চাইলে শোনা যায়, মমতার প্রতি যেমন ভালবাসা রয়েছে, তেমনই স্নেহ-ভালবাসা রয়েছে অলিখিত ভাবে তৃণমূলে তাঁর উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও। সংবাদমাধ্যমে তাই নিঃসঙ্কোচে বলেত শোনা যায় ভিড়কে, ‘‘২০২৪-এ দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চাই আমরা।’’

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: একঝলক নেত্রীকে দেখতে চাওয়া, একুশের ভিড় কালীঘাটেও

বাংলার বাইরে তৃণমূলের শিকড় বিস্তারে ইতিমধ্যেই গোয়া, অসম, ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন দলীয় নেতৃত্ব। এখনও সেই অর্থে সাফল্য না মিললেও, লক্ষ্য থেকে সরার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বয়ং অভিষেক। দিল্লিতে বিজেপি বিরোদী জোটেও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তৃণমূল। তবে হালফিলে রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৃণমূলের অবস্থান ঘিরে ধন্দ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থীকে নিয়ে সুর নরম করতে দেখা গিয়েছে তৃণমূলকে। 

শহিদ স্মরণ সমাবেশে মমতার ভাষণের দিকে তাকিয়ে সকলে

এমন পরিস্থিতিতে শহিদ স্মরণ সভার দিকে তাকিয়ে সকলে। সেখান থেকে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান মমতা স্পষ্ট করেন কিনা, জানতে আগ্রহী সকলেই। 

সেরা শিরোনাম

West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget