এক্সপ্লোর

TMC Martyr Day 2022: ২১ জুলাইয়ের আগে বিশেষ বার্তা মমতার, কাদের বার্তা?

TMC Shahid Diwas 2022: কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কী বললেন তিনি?

কলকাতা: রাত ফুরোলেই তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান। তুঙ্গে শেষ মূহূর্তের প্রস্তুতি। তার আগে বুধবার সন্ধেয় অনুষ্ঠান স্থল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সবকিছু ঘুরে দেখেন তিনি। তারপরে দলের কর্মীদের প্রতি বার্তাও দিলেন।

কী বার্তা মমতার: 
আগামীকাল দলের কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে, শৃঙ্খলা মেনে মিছিলে আসতে বললেন মমতা। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে পরে সাবধানে বাড়ি ফিরে যেতে বললেন। কর্মীদের নিয়ে যখন গাড়িগুলি আসবে, তখন সাবধানে গাড়ি চালানোর বার্তা দিলেন তিনি। এদিনও তিনি ফের বলেন কর্মীরাই তাঁর দলের সম্পদ। 

ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা। আগামীকালও বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসে পৌঁছবেন কর্মীরা। এদিন পরিদর্শনের সময় একাধিক তৃণমূল নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সায়নী ঘোষ। 

তুঙ্গে প্রস্তুতি:
দুই বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

এর আগে ফেসবুক পেজেও বার্তা দিয়েছেন তিনি।আগামীকাল সমাবেশের জন্য সব কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা কররা আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি আরও বলেছেন, 'আমরা আমাদের বীর শহিদদের স্মরণ করতে গিয়ে সেই পুরনো সময়ে  ফিরে যাচ্ছি। আমাদের শহিদদের মহৎ আত্মত্যাগকে স্মরণ না করে আমাদের জীবনে একটিও দিন কাটে না। আগামী প্রজন্মের জন্য, সমগ্র তৃণমূল কংগ্রেসের প্রতিটি পরিবার শহিদ দিবসে একত্রিত হবে এবং শহিদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাবে। আপনার রক্ত কখনও বৃথা যাবে না, আমরা প্রতিজ্ঞা করছি।'

আরও পড়ুন: 'কালকে একটু ভিড় হবে, সবাইকে বলব ক্ষমা করে দেবেন,’ সভাস্থল সরেজমিনে এসে বার্তা মমতার

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget