এক্সপ্লোর

Sougata Roy : 'লজ্জা, বিড়ম্বনা, টাকার পাহাড় নিয়ে লোককে কী জবাব দেব?' পার্থকে তীব্র আক্রমণ সৌগত-র

Partha Chatterjee : সৌগত রায়ের সংযোজন, ' আমি তৃণমূলের লোক, তৃণমূলের সঙ্গেই থাকব। আর দলের সবাইকে চোর বলে দাগাতে চাইলে তার প্রতিরোধও করব'।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তীব্র আক্রমণ সৌগত রায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার ও বর্তমানে সিবিআই হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। সামনে আসে 'অপা'-র শতকোটি সম্পত্তি। যা নিয়ে রাজ্যের শাসকদল যে যথেষ্ট বিড়ম্বনায়, সেটা বুঝিয়ে সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্য, ‘টাকার পাহাড় দেখার পর লোকের কাছে কী জবাব দেব? ‘এই বিড়ম্বনা, এই লজ্জা তো আমাদের আছে।' শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেটা যেন কার্যত স্বীকারও করে নিয়েছেন তিনি।

লজ্জা, বিড়ম্বনা, পার্থকে আক্রমণ সৌগত-র

পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেছেন, 'এমন দুর্নীতি দেশে এর আগে বিশেষ দেখা যায়নি। লালুপ্রসাদ যাদব জেল খাটলেও টাকা উদ্ধার হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের থেকে ৩-৪ কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ভাবে কোথাও কখনও দেখা যায়নি। ৫০ কোটি টাকার ছবি না দেখলে তো বিশ্বাস করতাম না। টাকার পাহাড় দেখার পর লোকের কাছে কী জবাব দেব? এই বিড়ম্বনা, এই লজ্জা তো আমাদের আছে’। যদিও দুর্নীতির প্রসঙ্গে বিব্রত বোধ করলেও দলের পাশেই থাকার বার্তা দিয়ে সৌগত রায়ের সংযোজন, ' আমি তৃণমূলের লোক, তৃণমূলের সঙ্গেই থাকব। আর দলের সবাইকে চোর বলে দাগাতে চাইলে তার প্রতিরোধও করব'।

'যে চোর, সে চোর', শোভনদেবের তোপ

ফের দুর্নীতি (Scam) নিয়ে সরব  খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)l এদিন খড়দহ বিধানসভার বিলাকান্দায় দলের একটি অনুষ্ঠানে তিনি বলেন,' বিধানসভায় আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। নইলে দল কাউকে স্বীকার করবে না। যে চোর, সে চোর। প্রমাণ হলে, দল তাঁকে সহ্য করবে না। সে যেই হোক, তাই বলে সবাই খারাপ, এটা হতে পারে না l'

'হাইকোর্টই সমস্ত জ্ঞানের আধার, এমনটা মনে করি না'

ডিএ মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, 'এই সিদ্ধান্তে খুবই দুঃখিত। রাজ্যের সত্যিই আর্থিক সমস্যা রয়েছে, সেজন্যই তো রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। ব্যাপারটা এমন মোটেই নয় যে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিতে চায় না।- এর পর আর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনও পথ খোলা থাকবে না। হাইকোর্ট তাদের মতো রায় দিয়েছে, তবে হাইকোর্টই সমস্ত জ্ঞানের আধার, এমনটা মনে করি না। আর বিরোধীরা যে বলে খেলা-মেলায় টাকা যাচ্ছে, তাতে আর কত টাকা যায়? পুজোয় ২৫০ কোটি মতো অনুদান দেওয়া হয়েছে, আর মেলা-খেলায় তো অল্প টাকায় খরচ। কিন্তু রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়া অনেক টাকার ব্যাপার। বিরোধীরা কিছু বোঝেন না, তাই এসব বলছেন।'

আরও পড়ুন,  'একই লোক, তাঁর কী মহৎ গুণ', সুবীরেশ গ্রেফতারে বিস্ফোরক সৌগত রায়

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget