এক্সপ্লোর

Vice President Election: 'মমতার ফ্যান ধনকড়, উনি আদি বিজেপি-ই নন', উপরাষ্ট্রপতি নির্বাচনের মুখে কী ইঙ্গিত কুণালের!

Jagdeep Dhankhar: বিরোধীদের তরফে উপরাষ্ট্রপতি পদে মার্গারেটকে বেছে নেওয়া থেকে তাঁর মনোনয়ন জমা এবং সর্বোপরি কৌশল বৈঠক, আগাগোড়া তৃণমূলের অনুপস্থিতি নজর কেড়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে ছিলেন না তৃণমূলের কেউ। রণকৌশল নিয়ে আলোচনাতেও কেউ যোগ দেননি। তাই আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) তৃণমূলের (TMC) অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজেদের বিজেপি (BJP) বিরোধী শিবিরের অংশ বলে দাবি করলেও, ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভার (Margaret Alva) বদলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সমর্থনেই তাদের ভোট পড়বে বলে জল্পনা তুঙ্গে। সেই জল্পনা আরও উস্কে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী প্রার্থীকে সমর্থন নিয়ে দল কেন পরিষ্কার ভাবে নিজের অবস্থান জানাচ্ছে না প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে কুণাল বলেন, "এ নিয়ে ভাবার মতো উপকরণ আছে, তাই দল ভাবছে।"

উপরাষ্ট্রপতি তৃণমূলের অবস্থান ঘিরে প্রশ্ন

সতেরোটি বিরোধী দলের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা কি তৃণমূলের সমর্থন পাবেন, জাতীয় রাজনীতিতেও এই মুহূর্তে ঘুরছে এই প্রশ্ন। সেই নিয়ে প্রশ্ন করলে কুণাল বলেন, "মার্গারেট আলভা শরদ পাওয়ারের প্রার্থী। আর জগদীপ ধনকড়, তিনি তো আদি বিজেপি নন। তিনি নানা দল ঘুরে চাকরি করেছেন।" আরও এক কদম এগিয়ে কুণাল বলেন, "ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। আমাদের বলেছিলেন, 'ভিপি সিংহের সরকারের সময় সিপিএম বারণ করেছিল। তাতেও শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জখম হলেন তখন দেখতে গিয়েছিলাম।' আবার বলেছিলেন, 'ব্যক্তিগত পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খুব আন্তরিক। কিন্তু প্রশাসনিক কাজে আমার কথা শোনেন না'।" কুণালের মন্তব্যেই কি তাহলে তৃণমূলের অবস্থান প্রতিফলিত হচ্ছে, আচমকাই কি জগদীপ ধনকড়ের প্রতি সুর নরম করল তৃণমূল, ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।

বিরোধীদের তরফে উপরাষ্ট্রপতি পদে মার্গারেটকে বেছে নেওয়া থেকে তাঁর মনোনয়ন জমা এবং সর্বোপরি কৌশল বৈঠক, আগাগোড়া তৃণমূলের অনুপস্থিতি নজর কেড়েছে। তাতেই দার্জিলিংয়ে ধনকড়ের সঙ্গে মমতার আচমকা সাক্ষাৎ, দ্রৌপদী মুর্মুকে নিয়ে সুরবদল, দুই দুইয়ে চার করে নিচ্ছেন বিরোধী শিবিরের অনেকেও।  এ নিয়ে প্রশ্ন করলে কুণাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ নেত্রী। তিনি দেখছেন। সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। মার্গারেট আলভা কংগ্রেসের প্রার্থী । কিন্তু তিনি আত্মজীবনীতে পি ভি নরসীমা রাও আমলের দুর্নীতি, সিবিআই এর অপব্যবহার, এমনকি সনিয়া গাঁধীর পর্যন্ত সমালোচনা পর্যন্ত করেছেন। কংগ্রেসের মধ্যেই তাকে নিয়ে আন্ডার কারেন্ট আছে।"

আরও পড়ুন: Vice President Election: মমতার প্রস্তাব খারিজ করেন সনিয়া, চটে যান প্রণব! আত্মজীবনীতে তৃণমূল নেত্রীর উল্লেখ মার্গারেটের

স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরর্জন চৌধুরী বলেন, "আলভার মনোনয়ন জমা দিতে খোদ রাহুল গাঁধী এসেছিলেন...তৃণমূলের অবস্থান খুব স্পষ্ট। ওঁরা কোনভাবেই মোদিকে রাগাতে চান না। কারণ ওঁরা জানেন, মোদি অসন্তুষ্ট হলে এঁদের অনেককেই জেলে যেতে হবে। যশবন্ত সিনহা তৃণমূলের প্রার্থী ছিলেন। কংগ্রেস কিন্তু এক বাক্যে তাঁকে মেনে নিয়েছে। অন্য কোনও নাম নিয়ে আপত্তি করেনি। আসলে আসলে বিরোধী ঐক্যে ফাটল ধরানোই মমতার একমাত্র কাজ।"

ধনকড়, নাকি মার্গারেট, কাকে সমর্থন তৃণমূলের!

কটাক্ষের সুর ধরা পড়েছে রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের গলাতেও। তিনি বলেন, "মমতা কনফিউজড। এখন বুঝেছেন, কোনও উপায় নেই। ন্যাড়া বেলতলায় দ্বিতীয়বার যায় না।"

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, ২১ জুলাই কালীঘাটের বাড়িতে দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা। সেখানেই কাকে সমর্থন জানানো হবে, কাকে হবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। ভিড় বাড়াতে চাননি বলেই বিরোধী প্রার্থীর মনোনয়নে যাননি বলেও মন্তব্য করেন তিনি। তাহলে শেষমেশ উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কী অবস্থান নেবে? তারা কি ভোটে অংশ না নেওয়ার কৌশল নিতে পারে? উঠছে প্রশ্ন। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget