এক্সপ্লোর

South Dinajpur News: অন্য মেজাজে শহিদ দিবসের প্রচার শুরু বালুরঘাটে

Shahid Dibas Campaign In South Dinajpur: শহিদ দিবস পালন উপলক্ষ্যে অন্য মেজাজে প্রচার চলল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। আত্রেয়ী নদীর বুকে নৌকো করে প্রচার চালালেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

মুন্না আগরওয়াল,বালুরঘাট: অতিমারীর দাপটে পর পর ডিজিটাল মাধ্যমে একুশে জুলাই (shahid dibas)পালন করেছে তৃণমূল (tmc)। তবে এবার সার্বিক পরিস্থিতি গত দু'বছরের নিরিখে কিছুটা ভালো। তাই আগের মতোই একুশে জুলাই পালনের তোড়জোড় করছে জোড়াফুল শিবির। এখনও হাতে মাসখানেক সময়। তবে তার আগেই রাজ্যের নানা প্রান্তে একুশে জুলাইয়ের প্রচার (campaign) শুরু করেছে তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (balurghat) শহরে তারই ছবি ধরা পড়ল আজ।

অন্য মেজাজে প্রচার

একুশে জুলাই উপলক্ষে এদিন কিছুটা অন্য মেজাজের প্রচারের ব্যবস্থা করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। বালুরঘাটের আত্রেয়ী নদীর বুকে চেপে প্রচার চালান সদস্যরা যার পুরোভাগে ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। নদীপাড়ে থাকা জনসাধারণের উদ্দেশে প্রচারের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। একেবারে চেনা-পরিচিত উৎসাহ-উদ্দীপনা নিয়েই প্রচারের কাজে নেমেছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সদস্যরা। 

কেন গুরুত্বপূর্ণ ২১ জুলাই?


সাধারণত প্রতি বছরই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ করে থাকে তৃণমূল। কিন্তু করোনার দাপটে পর পর দুবার এই সমাবেশ ভার্চুয়াল মাধ্যমেই সারতে হয়েছিল শাসকদলকে। উদযাপনের নেপথ্যে ১৯৯৩-র একটি ঘটনা। ওই বছরের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য যুব কংগ্রেস নেত্রী। যুব কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ অভিযানে পুলিশের গুলিতে ওই ১৩ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলেই মনে করা হয়ে থাকে। জনমানসে রক্তপাতের ব্যাপক প্রভাব পড়ে। এর পর থেকেই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন মমতা। চার বছর পর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন। তার পর অবশ্য অনেক কিছুরই সাক্ষী থেকেছে এ রাজ্য। ২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে তৃণমূল। এর পরই ওই ঘটনার তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল তৃণমূল সরকার। একই সঙ্গে প্রতি বছরই ২১ জুলাই শহিদ দিবস হিসেবে পালন করা শুরু করে তৃণমূল। ওই দিনটিতেই দলীয় কর্মীদের জন্য আগামী রাজনৈতিক রূপরেখাও স্থির করে দেন তৃণমূলনেত্রী। 
সেই সমাবেশই পর পর দুবছর ভার্চুয়াল মাধ্যমে হয়েছে। তবে এ বছরের তোড়জোড় দেখে স্পষ্ট, পুরনো মেজাজেই সবটা করতে প্রস্তুতি নিচ্ছে শাসকদল।

আরও পড়ুন:৩৩ বছর পর বামেদের হাতছাড়া শিলিগুড়ি মহকুমা, শূন্য বিরোধীরা, তৃণমূলেরই জয়জয়কার

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget