এক্সপ্লোর

Partha Chatterjee : 'ওর পর্যবেক্ষণে কী যায় আসে', পার্থ তৃণমূলের ভরসা রাখলেও তৃণমূলের অন্দর থেকে এল এমনই মন্তব্য

Partha Chatterjee : পঞ্চায়েত ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের ‘বাজি’ তৃণমূল। জেলবন্দি পার্থ’র ‘সার্টিফিকেট’, তৃণমূলের স্বস্তি না অস্বস্তি?

পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ , উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) -সহ সাতজন অভিযুক্তকে।  ফের সকলের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। তবে ৫ মাস পরও, কেন তদন্ত শেষ হল না, তা নিয়ে  প্রশ্ন তোলেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলে সিবিআই।  এদিনই সাংবাদিকরা প্রশ্ন করেন, পার্থদা, সামনে পঞ্চায়েত ভোট ( Panchayet Poll )। কে জিতবে? তিনি ফের দলের উপরই ভরসা দেখিয়ে বলেন, তৃণমূল, তৃণমূল ! 

পার্থ চট্টোপাধ্যায়ের বাজি সেই তৃণমূলই! 

জেলবন্দী হয়েও তৃণমূলের হয়েই ভবিষ্যদ্বাণী করলেন! পঞ্চায়েত ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের বাজি সেই তৃণমূলই! জেলবন্দী প্রাক্তন মহাসচিবের গলায় এখনও দলের প্রতিই আনুগত্যের সুর! তাঁর ঘনিষ্ঠের বাড়িতে কোটি কোটি টাকা ও সোনার গয়না উদ্ধার এবং গ্রেফতারির ৬ দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাঁকে সাসপেন্ডও করে! গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি অনুব্রত মণ্ডলের হয়ে ব্যাট ধরলেও !

 আরও পড়ুন, ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার, শুল্ক দফতরের জালে ২ যাত্রী

মনে ও মুখে এখনও সেই তৃণমূল

তাঁর সবচেয়ে পুরনো সৈনিকের পাশে দাঁড়াননি !  কিন্তু জেলের কুঠুরিতে থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের মনে ও মুখে এখনও সেই তৃণমূল  তাঁকে যখন জিগ্যেস করা হয়, পার্থদা, সামনে পঞ্চায়েত ভোট। কে জিতবে? পার্থ চট্টোপাধ্যায় বলেন তৃণমূল, তৃণমূল।

পার্থ’র ‘সার্টিফিকেট’, তৃণমূলের স্বস্তি না অস্বস্তি?

পঞ্চায়েত ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের ‘বাজি’ তৃণমূল। জেলবন্দি পার্থ’র ‘সার্টিফিকেট’, তৃণমূলের স্বস্তি না অস্বস্তি?  TMC র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'ওর বক্তব্যের উপর মন্তব্য নেই। দর্শকের মতো পাঠকের মতো সবাই দেখছে। সবাই জানে তৃণমূল জিতবে সবাই জানে। ওর পর্যবেক্ষণে কী যায় আসে' 

গ্রেফতার হওয়ার পর বারবার দলের প্রতি আনুগত্য স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ৩১শে অক্টোবর তিনি বলেছিলেন, ‘দলের সঙ্গে আছি’। ...পার্থ চট্টোপাধ্যায়: একশোবার আছি। ' ২০ অগস্টও একই কথা শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। তিনি বলেন,  ' দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম' 

পঞ্চায়েতের আগে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে যখন মরিয়া তৃণমূল। তখন সেই দুর্নীতিকাণ্ডেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের গলায় তৃণমূলের জয়ধ্বনি। শাসকের স্বস্তি না অস্বস্তি?  

 

সেরা শিরোনাম

KMC: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
South 24 Pargana News : বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget