এক্সপ্লোর

Purba Medinipur:মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের সমবায় ভোটে জয়ী তৃণমূল

TMC Wins Over Left Congress Alliance: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের সমবায় ভোটে জয়ী তৃণমূল। ময়নায় খাটল না নন্দকুমার মডেল। সিপিএম-বিজেপি জোটকে পরাস্ত করল তৃণমূল কংগ্রেস।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর (CM District Tour) জেলা সফরের আগের সমবায় ভোটে (Cooperative Election) জয়ী তৃণমূল। ময়নায় খাটল না নন্দকুমার মডেল। সিপিএম-বিজেপি (CPM BJP Alliance) জোটকে পরাস্ত করল তৃণমূল কংগ্রেস।

কী হল?
ময়না ব্লকের পশ্চিম নৈছনপুর গ্রাম পঞ্চায়েতের নারিকেলদাহা পশ্চিম নৈছনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন হয় আজ। সকাল থেকে কড়া নিরাপত্তায় চলে নির্বাচন। এই সমবায় সমিতিতে মোট ৫৩টি আসন। তবে আজ ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাকি দুটি আসন আগেই জিতে যায় তৃণমূল। সিপিএম, বিজেপি জোট করে প্রগতিশীল বাঁচাও মঞ্চের ৫১টি আসনে প্রার্থী দিয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় ৫৩ টি আসনে। এদিন ভোট শুরুর আগে দু'পক্ষের মধ্যে বচসা বাধে। পরে পুলিশ তৎপর হয়ে দু'পক্ষকে সরিয়ে দেয়। ভোটগণনায় দেখা যায়, তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৩৩ টি আসন। জোট পেয়েছে ২০ টি আসন। তৃণমূল অবশ্য কোনও বচসা বা অশান্তির কথা মানতে চায়নি। তাদের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। যদিও বিজেপির অভিযোগ ছিল, বাইরে থেকে লোক এনে এরা ছাপ্পা ভোট দিতে চাইছিল। কিন্তু তারা অভিযোগ করায় পুলিশ ওদের সরিয়ে দেয়। এদিন জয়ের পর সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 

জোটের জয় মাসখানেক আগেই...
মাসখানেক আগেই সমবায় সমিতির ভোটে জয় জয়কার হয়েছিল রাম - বাম জোটের। কার্যত খাতাই খুলতে পারেনি ঘাসফুল শিবির। সে বার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় জয়কার হয়েছিল প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিদের।  নস্করপুর সমবায় সমিতির মোট ভোটার ছিলেন ৯২৪। ভোট পোল হয়েছে ৮২৭ টি। আসন সংখ্যা ছিল ৯ টি। নটি আসনেই বিপুল ভোটে জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আটবাটি হাইস্কুলে ব্যাপক সংখক এগরা থানার পুলিশ মোতায়েন ছিল। ভোটে জেতার পর গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনি তুলে উল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বামেদের তরফে সমর্থকদের একে অন্যকে লাল তিলক লাগিয়ে ইনকিলাব স্লোগান তুলে উল্লাসে মাতেন। বিরোধীদের দাবী, আগামী পঞ্চায়েত ভোটে এই ভাবে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে প্রদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত দখল করবে। তবে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তার পরেই এই দিনের নির্বাচন ও তার ফলাফল।

আরও পড়ুন:রাজু ঝা খুন-কাণ্ডে তোপ অনুরাগ ঠাকুরের, নিশানায় মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Kalyan Banerjee:
Kalyan Banerjee: "সব বেইমানের দল...", কাকে আক্রমণ এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ?
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget