এক্সপ্লোর

Kolkata News: তৃণমূল কর্মীদের দেখে ‘চোর’ স্লোগান, বাম-কংগ্রেস মিছিল থেকে কটাক্ষ, হাতজোড় করে পরিস্থিতি সামাল পুলিশের!

TMC: বুধবার শহিদ মিনারে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: শহিদ মিনারের সভা ফেরত টিএমসিপি (TMCP) কর্মী-সমর্থকদের লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠল। পার্ক সার্কাসে বাম-কংগ্রেসের মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে বলে অভিযোগ। সেই সময় শহিদ মিনারের সভা থেকে ফিরছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। স্লোগান শুনে পাল্টা বাস থামিয়ে দাঁড়িয়ে পড়েন তাঁরা। তাতে পরিস্থিতি তেতে ওঠে। তবে শেষ মেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ (Left Congress Rally)।

পার্ক সার্কাসে বাম-কংগ্রেসের মিছিল থেকে চোর স্লোগান ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ

বুধবার শহিদ মিনারে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা সমাপ্ত হলে, সেখান থেকে বাসে চেপে তৃণমূল কর্মীরা ফিরছিলেন। সেই সময়ই পার্ক সার্কাসে বাম-কংগ্রেসের মিছিল থেকে তাঁদের উদ্দেশে চোর চোর স্লোগান ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পাল্টা বাস থামিয়ে দেন তৃণমূল কর্মীরা। বচসা, হাতাহাতির উপক্রম হয়।

পরিস্থিতি তেতে উঠতে আঁচ পেয়ে সেই সময় মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হন পুলিশকর্মীরা। কার্যত অনুরোধ করে, হাতজোড় করে দু'পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানান তাঁরা। তৃণমূল কর্মীদের বাস নিয়ে এগিয়ে যেতে বলেন। এ নিয়ে প্রশ্ন করলে, বাম-কংগ্রেস কর্মীদের বক্তব্য ছিল, "চোরকে চোর বলা অন্যায় নাকি! কোথায় লেখা রয়েছে, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, স্মাগলারকে স্মাগলার বলা বলা যাবে না! ভারতের আইন বলছে, চুরি করলে শাস্তি হবে। জেলে যাবে। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, উপাচার্যরা জেলে রয়েছেন। চোরদের মিছিল হচ্ছে, সভা হচ্ছে, স্লোগান তো উঠবেই!"

আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপি করলেই ধুয়েমুখে সাফ'! ধর্নামঞ্চে উঠল প্রতীকী ওয়াশিং মেশিন, কালো কাপড় সাদা হল মমতার হাতে

কিন্তু নেতাদের নাম দুর্নীতি মামলাতে জড়ালেও, কর্মী-সমর্থকদের লক্ষ্য করে কেন স্লোগান দেওয়া হল, প্রশ্ন করলে, বাম-কংগ্রেস সমর্থকরা জানান, তৃণমূলের কর্মী-সমর্থকরাই প্রথম স্লোগান দিতে শুরু করেন। তার পর তাঁরা পাল্টা স্লোগান তোলেন। শেষ মেশ অপ্রীতিকর কিছু না ঘটলেও, এই ঘটনায় তেতে ওঠার উপক্রম হয় পার্ক সার্কাস চত্বর। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বুধবার কলকাতায় মহাটক্কর, পথে নামল তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস

বুধবারের মহানগরে মহাটক্কর। রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অদূরে শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় বক্তৃতা করেন অভিষেক। অন্য দিকে শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থান বিজেপি-র। আবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শহরে একযোগে পথে নেমেছে বাম-কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা এবং তৃণমূলের 'অপশাসন'ও উঠে এসেছে তাদের মুখে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget