এক্সপ্লোর

Jalpaiguri News: জলপাইগুড়িতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ তৃণমূলের

Jalpaiguri News: টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের তালিকায় কারচুপি করেছে বিজেপি। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ির সুকান্ত নগরে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ৩১ মার্চ টর্নেডোর (Tornado) জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির (Jalpaiguri) সদর ব্লকের সুকান্ত নগরের এলাকার বেশ কিছু পরিবার। তাদের ঘরবাড়ি সহ প্রায় সবকিছুই নষ্ট হয়ে গেছিল। প্রশাসনের তরফে ওই পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়। এবার ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় বেছে বেছে বিজে (BJP)পি কর্মীদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় নেতা-কর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের অভিযোগ টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের তালিকায় বেছে বেছে বিজেপি কর্মীদের নাম ঢুকিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। ক্ষতিগ্রস্ত হলেও তাতে নাম ঢোকানো হয়নি এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের। বিজেপির লোকেরা ঘর তৈরির টাকা পেয়ে গেছেন। কিন্তু, বঞ্চিত রয়ে গেছেন তৃণমূল কর্মীরা। বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই শনিবার টর্নেডোয় ক্ষতিপূরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর এলাকায় রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে দলের ঝাণ্ডা লাগিয়ে পথ অবরোধ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এখানে বিজেপির পঞ্চায়েত রাতের অন্ধকারে তালিকা তৈরি করে বিজেপি নেতা-কর্মীদের টাকা পাইয়ে দেয়। কিন্তু, আমাদের তালিকাতে নাম থাকলেও এখনও এক টাকাও মেলেনি ক্ষতিপূরণ, সেই দাবিতেই পথ অবরোধ করা হয়েছে। দ্রুত বিজেপিকে তালিকা সামনে আনতে হবে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: গোসাবায় TMC সমর্থকের রহস্যমৃত্যু, অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধেই..

অন্যদিকে বিজেপির সাফ বক্তব্য, আদর্শ আচরণ বিধি চালু রয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা তারা তৈরি করেনি। যা করার প্রশাসন করেছে। তৃণমূলের তরফে যে অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। অযথা মিথ্যা কথা বলে ওরা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা করছে। আশাকরি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৩১ মার্চ আচমকা টর্নেডোর হানায় ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির সুকান্ত নগরের বিস্তীর্ণ অঞ্চল। প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছিলেন। সেই সময় তৃণমূল ও বিজেপির তরফে প্রতিনিধি দল গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। এখন সেই ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sandeshkhali Situation: সন্দেশখালিতে সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা? নয়া অভিযোগ ঘিরে তোলপাড়

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget