এক্সপ্লোর

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে উল্টো-হেঁটে দার্জিলিং থেকে সাগরে প্রৌঢ়

Environment Awareness : একটি আয়নাকে লুকিং গ্লাস হিসাবে ব্যবহার করে তিনি পিছন দিকে হাঁটতেন।  একের পর এক গ্রাম শহর অতিক্রম করেছেন।

গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: পরিবেশকে রক্ষা করার বার্তা  দিতে ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন। তাই উলটো পথে হেঁটেই সঞ্জিত কুমার দাস পৌঁছলেন গঙ্গাসাগরে।

কাজটি সহজ ছিল না। একে এতটা রাস্তা। তারপর বয়স। নানা প্রতিবন্ধকতা তো ছিলই। মনের জোর ছিল সঙ্গী। তাই ভাবনাটা এত অভিনব।

পরিবেশকে বড্ড ভালবাসেন তিনি। তাই লক্ষ্যে ছিলেন অবিচল। ৪০ দিন আগে তিনি উলটো দিকে হাঁটা শুরু করেছিলেন পাহাড়ের পাদদেশ দার্জিলিং থেকে। ৪০ দিন পর প্রায় ৯৩০ কিমি পথ অতিক্রম করে সাগরে পৌঁছলেন তিনি। আর এই এতটা রাস্তা উল্টো হাঁটার জন‍্য নিয়েছিলেন দারুণ টেকনিক।                 

সাগরে পৌঁছানোর পর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে পরিবেশ রক্ষার ডাক দেন তিনি। কেন এই উলটো পথে হাঁটা? বছর ৬৫ এর সঞ্জিত দাস জানালেন, বর্তমান সময় থেকে যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে আজ থেকে ৫০ অথবা ৬০ বছর আগে পরিবেশ আরও ভালো ছিল। সেজন্য তাঁর উলটো দিকে হাঁটার ভাবনা। একটি আয়নাকে লুকিং গ্লাস হিসাবে ব্যবহার করে তিনি পিছন দিকে হাঁটতেন।

 একের পর এক গ্রাম শহর অতিক্রম করেছেন। কিন্তু কোথাও তিনি কোনও অসুবিধার মধ্যে পড়েননি। তাঁর এই অভিনব ভাবনাকে সমর্থন জানিয়েছেন সকলেই। চলার পথে অনেকেই তাঁকে সাহায্য করেছে। সেজন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই দীর্ঘ ৪০ দিনে তিনি খেয়েছেন রুটি, সবজি সহ হালকা খাবার ।। 

উলটো হাঁটার কাজটা সহজ ছিলনা একেবারেই, বার্ধক্যের দোড়গোড়ায় দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করাটাও একটা চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে। তবে সে সব কিছুকে দূরে সরিয়ে তিনি এখন জয় করেছেন সকলের মন, এটাই তাঁর সব থেকে বড় পাওনা। সাগরে আসার পর তিনি থেমে থাকতে চাননা। আবারও নতুন কর্মসূচি নিয়ে আগামীতে বাড়ি থেকে বেরিয়ে পড়তে চান বছর ৬৫  সঞ্জিতবাবু। পাশে পেয়েছেন তাঁর পরিবারকে। সেজন্য তিনি খুবই খুশি বলে জানিয়েছেন।।                      

আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget