এক্সপ্লোর

Top News 18 April : আচমকা ভ্যানিশ মুকুল রায়, এবার অভিষেককে চিঠি সিবিআইয়ের - একঝলকে দুপুরের Top News

একঝলকে দুপুরের Top News - আচমকা ভ্যানিশ মুকুল রায়-স্ক্যানারে জীবনের লেনদেন- কিছুটা নামতে পারে পারদ- এবার অভিষেককে চিঠি সিবিআইয়ের

আচমকা ভ্যানিশ মুকুল রায়
বাবার অন্তর্ধান নিয়ে এনএসসিবিআইএ ও বীজপুর থানার দ্বারস্থ মুকুল পুত্র শুভ্রাংশু। এনএসসিবিআইএ থানায় মুকুল-পুত্রের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু। ইতিমধ্যেই দিল্লি রওনা হয়েছে বিধাননগর কমিশনারেটের বিশেষ দল। অন্যদিকে ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরে মুকুল রায়ের ছবি ভাইরাল হয়েছে। মুকুল ইস্যুতে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ বিধাননগর পুলিশের। মুকুলের দুই সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ অভিযোগ শুভ্রাংশুর। অপহরণের মামলা রুজু।

স্ক্যানারে জীবনের লেনদেন

গ্রেফতারের পর, এবার সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রী টগরী সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এর মধ্যে বিধায়কের নামে ৮টি ও তাঁর স্ত্রীর নামে ৪টি অ্যাকাউন্ট রয়েছে। স্বামী-স্ত্রী ২ জনের অ্য়াকাউন্ট মিলিয়ে অঙ্কটা প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা। 

কিছুটা নামতে পারে পারদ

গরমে হাঁসফাঁস দশা থেকে কবে মিলবে মুক্তি? নামবে স্বস্তির বৃষ্টি? ঘূর্ণির মতো পাক খাচ্ছে প্রশ্ন। কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। বেলা বাড়লে লু বইছে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এর মধ্যেই সুখবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার থেকে রাজ্যে হাওয়া বদল হবে। কমবে তাপপ্রবাহ। কিছুটা নামতে পারে পারদ। 

 ভাঙড়ে পোড়ানো হল নথি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পোড়ানো হল নথি। ঘটনাস্থলে সিবিআই। বেশ কিছু সরকারি নথিও রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, উঠছে প্রশ্ন। সিবিআই আধিকারিকদের কাছে নিরাপত্তারক্ষীরা গৌতম মণ্ডলের নাম করেন। তিনি স্থানীয় তৃণমূল নেতা। সিবিআইয়ের কাছে ওই নেতা দাবি করেন, জমির মালিক তিনি নন। এদিন সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় পাঁচিল ঘেরা মাঠের মধ্যে দাউদাউ করে বেশ কিছু কাগজ জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছে যান সিবিআই অফিসাররা। কী কারণে নথি পোড়ানো হচ্ছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। 

এবার অভিষেককে চিঠি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত নোটিস। অভিষেককে চিঠি সিবিআইয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-নোটিস নিয়ে ক্ষুব্ধ দিল্লি। অভিষেকের ট্যুইটের পর, কলকাতা অফিসের কাছ থেকে তথ্য তলব করেছে সিবিআইয়ের দিল্লি দফতর। সূত্রের খবর, কলকাতায় সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারির পরেও, কেন নোটিস পাঠানো হল? নোটিসে ১৬ তারিখ থাকলেও, কেন তা একদিন পর পাঠানো হয়েছে? কলকাতায় সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার প্রধানের কাছে ফোন করে জানতে চান দিল্লির আধিকারিকরা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget