এক্সপ্লোর

West Bengal Top News: জেলায় জেলায় বাজির স্তূপ, আজ মমতা-কেজরি বৈঠক- দুপুরের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখুন

WB Top News: এক নজরে দেখে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি

বাজির বলি ইংরেজবাজারে

এবার মালদার ইংরেজবাজারে বাজির বলি দুই। পুরসভার নাকের ডগায় পুর বাজারের মধ্যে বাজির দোকান। আজ সকাল ৬টা নাগাদ সেই বাজির দোকানে আগুন লাগে। ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় ২ জনের। দোকানের শাটার ভেঙে একজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ পড়েন এক দমকল কর্মীও।ইংরেজবাজারে পুর-বাজারে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। একের পর এক বিস্ফোরণ হয়।  পাশের আরও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান  কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুরসভার বাজারে এই বাজির দোকানের আইনি বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। 
এগরা থেকে শুরু করে বজবজ, ইংরেজবাজার। ৭ দিনের মধ্যে রাজ্যে বিস্ফোরণে প্রাণ গেল ১৬ জনের।

জেলায় জেলায় বাজির স্তূপ

নদিয়ার কৃষ্ণনগর থেকে আড়াই কুইন্টাল বাজি উদ্ধার করল পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে কালীনগরের একটি গুদাম থেকে বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে উদ্ধার প্রায় ১০০ কেজি বাজি। এখানে একটি জঙ্গলের মধ্যে এই বাজিগুলো রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালায় এবং প্রচুর পরিমান বাজি উদ্ধার করে।  নানুর বিধানসভার বোলপুর থানার যজ্ঞিনগর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বোলপুর থানার পুলিশ মাঠের ধরে মাটিতে পুঁতে রাখা এক ড্রাম তাজা বোমা উদ্ধার করে। 

'কালীঘাটের কাকু'কে ডাকবে ইডি?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঘুঁটি সাজাচ্ছে ইডি। এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। ইডি-র দাবি, সুজয়কৃ্ষ্ণর বাড়ি ও অফিসে তল্লাশিতে তাঁর সঙ্গে ৩টি কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। যদিও সুজয়কৃষ্ণ তা অস্বীকার করেন। ইডি-র দাবি, এই কোম্পানিগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এভাবেই কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি-র দাবি। এই কোম্পানির এক হিসাব রক্ষককে তলব করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই হিসাব রক্ষক টাকার লেনদেন সামলাতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুজয়কৃষ্ণর বয়ান মিলিয়ে দেখা হবে। 

আজ মমতা-কেজরি বৈঠক

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদি-বিরোধী রাজনীতির প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে নবান্নে। মূলত দুটি বিষয় নিয়ে দুই মুখ্যমন্ত্রীর আলোচনা হবে।এক, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী মহাজোট গঠন। মূলত নীতীশ কুমার ও কেজরিওয়ালের উদ্যোগেই বিরোধী শক্তিগুলির সেতু বন্ধনের কাজ চলছে। এছাড়াও, কেন্দ্রের বিরুদ্ধে আমলা নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। কেজরিওয়াল সরকারের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমলাদের নিয়ন্ত্রণ করতে অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র। প্রশাসনিক ক্ষমতা দখলের এই চেষ্টা রুখতেই অ-বিজেপি রাজ্যগুলির কাছে একজোট হওয়ার আবেদন জানাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়েও মমতার সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা। 

নীলাদ্রিকে জেলে জেরার প্রস্তুতি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার নাইসা-র কর্তা নীলাদ্রি দাসকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। সূত্রের খবর, OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র এক আধিকারিকের গোপন জবানবন্দি এবং আরও দুই আধিকারিকের বয়ান খতিয়ে দেখে নতুন তথ্য মিলেছে। জানতে চাওয়া হয়, OMR শিট বিকৃতির নির্দেশ কাদের কাছ থেকে আসত? কীভাবে সেই নির্দেশ কার্যকর করা হত? ওই তিন আধিকারিকের বয়ান সামনে রেখেই দুয়েক-একদিনের মধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে নাইসা-র ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে জেরা করবে সিবিআই। 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget