এক্সপ্লোর

NRS: দালাল-চক্রের পর্দাফাঁস এনআরএসে, লালবাজার গুন্ডাদমন শাখার হাতে ধৃত ২

Tout Racket Busted:এবার এনআরএসে দালাল-চক্রের পর্দাফাঁস। দালাল সন্দেহ লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ২। টাকা নিয়ে ভর্তির র‍্যাকেট চালাত ওই ২ জন, পুলিশ সূত্রে খবর।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: এবার এনআরএসে দালাল-চক্রের পর্দাফাঁস। দালাল সন্দেহ লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ২। টাকা নিয়ে ভর্তির র‍্যাকেট চালাত ওই ২ জন, পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম গৌতম সরকার ও বিলাস সিংহ। একজন নদিয়ার বাসিন্দা, অন্য জন নারকেলডাঙার। গত কাল এসএসকেএম, এনআরএস-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে হানা দিয়েছিল গুন্ডাদমন শাখা। 

কী জানা গেল?
গত পরশু কামারহাটির তৃণমূল বিধায়ক এসএসকেএমের 'দালাল-চক্র' নিয়ে সরব হয়েছিলেন মদন মিত্র। তার পর, গত কাল অর্থাৎ শনিবার থেকেই সক্রিয় হয় লালবাজারের গুন্ডাদমন শাখা। অভিযান চলে  এসএসকেএম, এনআরএস-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে। তার পরেই গ্রেফতার হয় ২ জন। অভিযোগ, ওই ২ ব্যক্তি দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের ভর্তি করে দেওয়ার নাম করে টাকা নিত। এমনই এক রোগী পরিজন জানালেন, বহরমপুর থেকে প্রথমে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল রোগীকে। সেখানে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছিল তাঁদের থেকে, দাবি এমনই। রোগীর আত্মীয় জানান, তাঁরা গরিব। ১৫ হাজার টাকা দেওয়ার সামর্থ্য নেই। তখন তাঁদের এনআরএসে যেতে বলা হয়। এনআরএসে আনার পরও ২ হাজার টাকা চাওয়া হয়েছিল, তার পর ভর্তি করা হয় রোগীকে। কিন্তু কী ভাবে ঘটল এমন? আপাতত সেই তদন্তেই ব্যস্ত লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকরা।

সরব মদন মিত্র...
একেবারে সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরব হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির অভিযোগ করেন তিনি। কামারহাটির বিধায়কের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে আইসিসিইউ-র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দর। অভিযোগ, রমেন হালদার নামে এক রোগীকে ভর্তি করার জন্য তাঁর পরিবারের কাছে I CCU-র বেডের জন্য ৬ হাজার ও রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করে দালালরা। পাশাপাশি প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ, তৃণমূল বিধায়কের। মদন মিত্রের বক্তব্য, 'পুলিশ ও প্রশাসনের কাছে গোটা বিষয়টা দেখতে বিধায়ক হিসেবে জানাচ্ছি। প্রয়োজন পড়লে তাঁদের পায়ে পড়ে অনুরোধ করব, যে আপনারা মানুষগুলোকে এভাবে মরতে দেবেন না।' 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ফিরলে তাঁকেও গোটা ঘটনা জানাব বলেই', সংযোজন তাঁর। কামারহাটির বিধায়কের বক্তব্য, 'মুখ্যমন্ত্রী ফিরলে চিঠি দেব। তাঁর ব্রেন চাইল্ড যা করোনার সময় হাজার হাজার মানুষকে সুস্থ করেছে, সেখানেই চলতে থাকা দালালরাজ আপনার মুখে চুন-কালি দিচ্ছে।' এর আগে হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। 

আরও পড়ুন:বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget