এক্সপ্লোর

Recruitment Corruption: ধৃত নীলাদ্রি দাসের নামে ২টি কোম্পানির হদিশ

দুটি কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ১ লক্ষ টাকা। এই দুটি কোম্পানিতে নিয়োগ-দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না, খতিয়ে দেখছে সিবিআই। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) ধৃত নীলাদ্রি দাসের (Niladri Das) নামে ২টি কোম্পানির হদিশ মিলেছে। একটি রিয়েল এস্টেট, অপরটি তথ্যপ্রযুক্তি কোম্পানি। দুটি সংস্থারই ঠিকানা পূর্ব দিল্লি (East Delhi)। সিবিআই সূত্রে (CBI) খবর, একটি কোম্পানির নাম ND বিল্ডকন প্রাইভেট লিমিটেড। যা তৈরি করা হয়েছিল ২০২১ সালে। এর আগে ২০১৫-য় ND ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে আরেকটি সংস্থা খোলা হয়।

সিবিআই সূত্রে খবর, দুটি কোম্পানিরই ডিরেক্টর নীলাদ্রি দাস। অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নাম রয়েছে নীলাদ্রির স্ত্রী নাদিনের। দুটি কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ১ লক্ষ টাকা। এই দুটি কোম্পানিতে নিয়োগ-দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না, খতিয়ে দেখছে সিবিআই। 

আরও দুটি সংস্থার হদিশ: নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত নীলাদ্রি দাসকে জিজ্ঞাসাবাদ করে আরও দুটি সংস্থার হদিশ পেল সিবিআই। সূত্রের খবর, এই দুটি সংস্থারই ডিরেক্টর পদে রয়েছেন নীলাদ্রি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই সংস্থাগুলির কোনও যোগ রয়েছে কি? এই সংস্থাগুলির মাধ্যমে কি চাকরি বিক্রির টাকা অন্যত্র বিনিয়োগ করা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই। 

নিয়োগ দুর্নীতির মামলায় OMR মূল্য়ায়নকারী সংস্থা নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে গ্রেফতার করেছে সিবিআই! এবার, নিলাদ্রীকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দুটি সংস্থার হদিশ পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রে খবর, ND বিল্ডকন প্রাইভেট লিমিটেড ও ND ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড দুটি সংস্থারই ডিরেক্টর পদে রয়েছেন নীলাদ্রি। অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নাম রয়েছে নীলাদ্রির স্ত্রী নাদিন দাসের। 

নীলাদ্রি যে কয়েক বছর আগেই প্রতারণার জাল ছড়িয়েছিলেন, সেই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। যে কারণে চার বছর আগে তাঁকে গ্রেফতারও করেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা CID. 

সূত্রের খবর, ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর পূর্ব দিল্লিতে খোলা হয় ND ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামের রিয়েল এস্টেট সংস্থা। পূর্ব দিল্লিতেই ND বিল্ডকন প্রাইভেট লিমিটে়ড নামে তথ্য প্রযুক্তি সংস্থা খোলা হয়েছিল তার ৬ বছর পরে। 

এর আগে সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান, জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশে, নাইসার হেফাজতে থাকা OMR শিটে অযোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে দিতেন এই নীলাদ্রি দাস। 

সেক্ষেত্রে ওই দুটি সংস্থাকে কি OMR বিকৃতির কাজে লাগানো হয়েছিল? চাকরি বিক্রির টাকা কি এই সংস্থারগুলির মাধ্যমে অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল? তা জানতে, নাইসার ভাইস প্রেসিডেন্টের নামে থাকা এই দুটি সংস্থার লেনদেন খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নীলাদ্রির স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে সিবিআই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget