এক্সপ্লোর

Purulia News: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পুরুলিয়ায়, লরির ধাক্কায় মৃত ৩

Tragedy In Purulia: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন মোটরসাইকেল আরোহীর। পুরুলিয়ার ঘটনা। ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে অবরোধ পাঞ্চেত সড়কে।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (road accident) মৃত্যু তিন মোটরসাইকেল আরোহীর (motorcycle rider)। পুরুলিয়ার (purulia)নিতুরিয়া থানার নিমডাঙা গ্রামের কাছে শনিবার ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে টানা সড়ক অবরোধ (road block) গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল পুলিশবাহিনী (police)।

কী হয়েছিল?
  
মৃতদের নাম প্রকাশ বাউড়ি (৩৭), বাহাদুর মুর্মু (৩৯) এবং অজয় মুদি (৩৫)। বাড়ি নিতুরিয়া থানার বর্ষাডি ও কেলিয়া সুতা গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন প্রকাশ, বাহাদুর ও অজয় কাজ সেরে পাঞ্চেত সড়কের উপর দিয়েই নিজেদের গ্রামে ফিরছিলেন। হঠাৎ নিমডাঙা গ্রামের কাছে ওই ঘটনা। কী ঘটেছে তার খুঁটিনাটি জানার চেষ্টা করছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি,ওই তিন যুবক যে মোটরসাইকেলে আসছিলেন সেটির উপর দিয়ে একটি লরি চলে যাওয়াতেই এই মর্মান্তিক পরিণতি।

বিক্ষোভে উত্তাল...

 প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তিন জনের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে। কাজ সেরে একই বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। হঠাৎ একটি স্কুটি সামনে এসে যাওয়ায় সেটিকে বাঁচাতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যায় তাঁদের বাইক। তার পর আর ওঠার সময়টুকু মেলেনি। পিছন থেকে একটি লরি এসে ধাক্কা দেয় তাঁদের। তার চাপেই সব শেষ। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, তিন জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। 
 ঘটনার পর থেকে উত্তাল পাঞ্চেত সড়ক। উত্তেজিত জনতা ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ঘটনাস্থলে পৌঁছতে হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, এসডিপিও অজয় গণপতিকে। হাজির বিশাল পুলিশবাহিনী। দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটলেও তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলছে বলে খবর। উল্লেখ্য, এদিন সকালে পুরুলিয়াতেই অন্য একটি পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক স্কুলছাত্রীর। বরাকর রাজ্য সড়কের উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অদূরে পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম পিউ বাউরি। বাড়ি আদ্রা থানার দোলনডাঙ্গা গ্রামে।

আরও পড়ুন:লন্ডন যাওয়ার পথে কৌশিক গঙ্গোপাধ্যায়-অল্লু অর্জুন সাক্ষাৎ, ছবি পোস্ট অভিভূত পরিচালকের

 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget