এক্সপ্লোর

Train Service Disruption: পরপর দুদিন শিয়ালদায় রেল অবরোধ, অফিস টাইমে নাকাল যাত্রীরা

Sealdah Train Blockade: পরপর দুদিন শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। যার ফলে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। এবার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করলেন যাত্রীরা।

কলকাতা: ফের শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। জেনারেল কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিজ কামরা বাড়ানোর অভিযোগে উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ করা হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর অবরোধ উঠল। 

পরপর দুদিন শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। যার ফলে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। নামখানা-লক্ষ্মীকান্তপুর লাইনের পর এবার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ জেনারেল কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিজ কামরা বাড়ানো হয়েছে। এদিন সকাল ৬টা থেকে উত্তর রাধানগর স্টেশনে শুরু হয় অবরোধ। তাতে আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর অবশেষে অবরোধ ওঠে।

একইভাবে গতকালও অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখার দুটি স্টেশনে রেল অবরোধের জেরে নাকাল হতে হয় যাত্রীদের। সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশের হস্তক্ষেপে সোয়া ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৫০-এ অবরোধ ওঠে। একই অভিযোগে সকাল সাড়ে ৮টা থেকে মথুরাপুর রোড স্টেশনে রেল অবরোধ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে। 

এদিকে ব্যান্ডেল কাটোয়া শাখায় ফের ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। ১৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। এক জোড়া ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল করা হচ্ছে। পূর্ব রেলের সদর দফতরের তরফে জানানো হয়েছে, লাইন বা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ব্যান্ডেল-কাটোয়া শাখায় দাঁইহাট এবং ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে ডাউন মেন লাইনে। সেই কারণেই এই সিদ্ধান্ত। ১৬ এপ্রিল থেকে ৫ মে- এর মধ্যে (বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে) মোট ১৪ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। দিনের বেলায় ৩ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। স্বভাবতই এই ট্রেন বাতিলের জন্য দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা।                     

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget