এক্সপ্লোর

Trawler Capsize: প্রবল ঢেউয়ের দাপটে ট্রলার উল্টে বিপত্তি, আহত আট মৎস্যজীবী

South 24 Parganas: ইলিশ ধরতে গিয়ে আবারও ডুবল ট্রলার। গতকাল বিকেল নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে আরও গভীরে প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে একটি ট্রলার।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরে (Gangasagar) ফের ট্রলারডুবি। ওই ট্রলারে ৮ জন মৎস্যজীবী ছিলেন। গতকালই ইলিশ ধরতে বেরোন তাঁরা। প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় ট্রলারটি। ঘণ্টাখানেক জলেই ভাসতে থাকেন ৮ মৎস্যজীবী। অন্য একটি ট্রলার তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে। ৮ জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি: ইলিশ ধরতে গিয়ে আবারও ডুবল ট্রলার। গতকাল বিকেল নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে আরও গভীরে প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে একটি ট্রলার। ট্রলারটি ডুবে যাওয়ার পর ড্রাম ধরে কোনওক্রমে বাঁচার চেষ্টা করেন ৮ মৎস্যজীবী। ঘণ্টাখানেক বঙ্গোপসাগরের জলে ভাসতে থাকেন তাঁরা। সেই সময় অন্য একটি মৎস্যজীবী ট্রলারের মাঝিরা দেখতে পান। মা মনসা নামের ওই ট্রলার ঘটনাস্থলে গিয়ে ৮ মৎস্যজীবীকে উদ্ধার করে। উদ্ধারের পর প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। মৎস্যজীবীদের চিকিৎসা চলছে। ডুবে যাওয়া ট্রলারটির উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

 

ঝোড়ো হাওয়ার সতর্কতা ছিলই। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়ে মাছ ধরতে পাড়ি দেন মৎস্যজীবীরা। গতকালই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়। উপকূলবর্তী এলাকার জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানান, ঝোড়ো হাওয়ার কারণে, ২৭ তারিখ এবং ২৮ তারিখ মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মাছ ধরতে যান মৎস্যজীবীরা। আর তাতেই ঘটে বিপত্তি। 

যদিও সাগরে ট্রলারডুবির ঘটনা নতুন। প্রতি বছরই এই ধরনের ঘটনা সামনে আসে। গত বছর বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয়ে যান ১৮ মৎস্যজীবী। তার আগে নামখানায়নদীর মাঝে উল্টে যায় ট্রলার। মাছ ধরার জন্য যাবতীয় সরঞ্জাম, মাছ ধরার জাল, তেল ও অন্য সামগ্রী ছিল ওই ট্রলারে। ওই একই বছরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের হিজলিতে। নন্দীগ্রামের কেন্দামারী থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল একটি ফিশিং ট্রলার। সকাল ১১টা নাগাদ সমুদ্রের বুকে জেগে থাকা একটি চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রলারটি। ওই ঘটনায় উদ্ধার হয় দু'জনের মৃতদেহ। নিখোঁজ ছিল ট্রলারের সাত জন যাত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Train Disruption: সিগনালিং পয়েন্টে বিভ্রাটের জের, ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগে নিত্যযাত্রীরা

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget