এক্সপ্লোর

TMC: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতার প্রশ্নে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

TMC Program: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা প্রশ্নে জেলায় জেলায় প্রতিবাদ, মিছিল করবে রাজ্যের শাসক দল।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূল নেত্রী তথা বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: কাল ও পরশু দুপুর তিনটেয় ছাত্র ও যুব সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে রাস্তায় নামবে তৃণমূল (Trinamool Congress)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা প্রশ্নে জেলায় জেলায় প্রতিবাদ, মিছিল করবে রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূল নেত্রী তথা বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে পথে তৃণমূল: এদিন সকালে গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অন্যদিকে কয়লাকাণ্ডে সক্রিয় ইডি। শুধু তাই নয়, গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। শুধু তাই নয়, তাদের অভিযোগ, বিজেপি বিরোধী হলেই সক্রিয়তা, বিজেপি দলের কেউ হলেই নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির।

এদিন সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, “নিরপেক্ষ চেহারা হারাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। কেন্দ্রের অধীনস্থ সংস্থাগুলি নিরপেক্ষতা হারাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে সবার সঙ্গে সমান ব্যবহার হোক। বিজেপি বিরোধী হলেই সক্রিয়তা, বিজেপি দলের কেউ হলেই নিষ্ক্রিয়তা। অসমের ক্ষেত্রে ‍কেন নিষ্ক্রিয়? ঝাড়খণ্ডের ধৃত বিধায়করা অসমের মুখ্যমন্ত্রীর নাম করেছেন, সেখানে নিষ্ক্রিয় কেন? কেন নিষ্ক্রিয় কেন্দ্রীয় সংস্থাগুলি? কেন্দ্রীয় সংস্থাগুলি কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।’’ তিনি প্রশ্ন তোলেন, “বিরোধী দলনেতার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সারদাকর্তা বলেছেন গ্রেফতার হওয়ার আগেও টাকার লেনদেন হয়েছে। বিরোধী দলনেতাকে কেন ডাকা হচ্ছে না? কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, শুভেন্দুর ভাইকে কেন ডাকা হচ্ছে না ? কাঁথি পুরসভা থেকে ফাইল সরানোর অভিযোগে কেন ডাকা হচ্ছে না?’ বাইরে তদন্তে গিয়ে কেন বাধা দেওয়া হচ্ছে সিআইডিকে?’’

কিন্তু অনুব্রত মণ্ডল ইস্যুতে কী অবস্থান তৃণমূলের? “দলের নিয়ম আছে, শৃঙ্খলারক্ষা কমিটি আছে। অনুব্রতর বিরুদ্ধে যথাসময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, জানানো হবে। অনৈতিক ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তৃণমূল কংগ্রেস। অনৈতিক ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। অভিষেক ও মমতা আগেই এই কথা জানিয়ে দিয়েছেন। কেউ মানুষকে ঠকালে দল পাশে নেই। কেউ মানুষকে ঠকালে তার পাশে দল নেই। যাঁরা দুর্নীতিতে যুক্ত তাঁদের সম্পদ মনে করে না দল। অভিযুক্ত হলে ডাকুন, গ্রেফতার করুন, পরে বিচারব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাবে।’’

আরও পড়ুন: Anubrata Mondal: জুতো হাতে অনুব্রতকে ঘিরে বিক্ষোভ আসানসোলে

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget