এক্সপ্লোর

Nadia News: রানাঘাটের স্কুলে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে অভিযুক্ত TMC নেতা, অস্বীকার

Nadia News Update: কুকুর খাওয়ানো নিয়ে বাকবিতণ্ডা, TMC কাউন্সিলরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষিকার

সুজিত মণ্ডল, নদিয়া: পথ কুকুরদের খাওয়াতে পছন্দ করেন রানাঘাটের এক স্কুলের প্রধান শিক্ষিকা। তাতেই বাধল বিপত্তি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত।                   

ফের এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। রানাঘাটে স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠল শাসক দলের জন প্রতিনিধির বিরুদ্ধে। লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার, এলাকায় কুকুর-প্রেমী হিসেবে পরিচিত। বাড়িতেও একাধিক পোষ্য রয়েছে তাঁর। ৮ নম্বর ওয়ার্ডের বহু পথ কুকুরকে নিয়মিত খাবার খাওয়ান তিনি। সংলগ্ন এলাকাতেও কুকুরদেরও খাবার দেন তিনি। কিন্তু, সম্প্রতি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কয়েকজন বাসিন্দা। এলাকা নোংরা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এই অভিযোগ নিয়েই বৃহস্পতিবার সটান স্কুলে হাজির হন রানাঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত। প্রধান শিক্ষিকার অভিযোগ, চিৎকার করে তাঁর সঙ্গে বচসা জুড়ে দেন তৃণমূল কাউন্সিলর। জয়দীপ দত্তের বিরুদ্ধে রানাঘাট থানা ও পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার।

 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, "আমি কুকুরকে খাওয়াতে ভালবাসি। রানাঘাট শহরজুড়েই কুকুর-বিড়াল আমি খাওয়াই। রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারব না! উনি একটাই কথা বললেন ৮ নম্বর ওয়ার্ডে কোনও কুকুরকে আমি খেতে দিই না। আপনার যদি এতই কুকুরদের প্রতি ভালবাসা থাকে, স্কুলের মধ্যে এনে কুকুরদের খেতে দেবেন। ওঁর টোনিং ভাল ছিল না, আমার দিদিমণি ছিল। গ্রুপ ডি স্টাফ ছিল এবং আমার ছাত্রীরা ছিল। আমি খুব অপমানিত হয়েছি। (ছাত্রীদের) মেয়েদের চোখে আমার সম্মানটা কোথায় গেল?''

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। পাল্টা জয়দীপ দত্তর দাবি, "ওঁর সঙ্গে আমার বাগবিতন্ডা কিছু হয়নি। আমি ওঁকে ভদ্রভাবে, সঠিক ভাষায় জানিয়েছি, উনি যে খাবার দেন একটা জোনের মধ্যে দিলে ভাল হয়। মূলত ওঁকে বলতে গেছি পলিথিনে আপনি খাবার দেবেন না। সেটা নিয়েই একটু কথাবার্তা (কাটাকাটি) হয়েছে। আমি ওঁকে বলেছি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি, সেটার দায়িত্ব আমার। সেটা সঠিকভাবে মেনে চললে ভাল হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, উনি প্রচারের আলোয় আসার জন্য করছেন।''

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের
Suvendu Adhikari |
Cyclone Arnab : ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, গোপালপুরে প্রবল ঝড়-বৃষ্টি
Chokh Bhaga Chota: গ্রেফতার ইন্দ্রনীল সেন, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার
Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget