এক্সপ্লোর

Narendranath Tiwari Expelled: মালদায় দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার, নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল

Malda News: দুলাল সরকার খুনে বারবার ‘বড় মাথা’র জড়িত থাকার অভিযোগ ওঠে। নরেন্দ্রনাথকে ইংরেজবাজার থানায় ডেকে ২১ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়।

আশাবুল হোসেন, কলকাতা: মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর দল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি (Narendranath Tiwari Expelled)। ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল। মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। গতকালই দুলাল সরকারের ঘটনায় গতকালই গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে।  

দল থেকে বহিষ্কৃত: মালদায় তৃণমূলের শীর্ষনেতা খুনে গ্রেফতার দলেরই আরেক শীর্ষনেতা। নতুন বছরের দ্বিতীয় দিন, বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মালদার জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে। সেই ঘটনার ৬ দিনের মাথায়, প্রায় ২১ ঘণ্টা ম্য়ারাথন জেরার পর গ্রেফতার করা হয় তৃণমূলেরই ইংরেজবাজারের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ধৃত ৫ জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা নরেন্দ্রনাথকে। খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার বর্তমান কাউন্সিলর। আর ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর। এবার অভিযুক্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল তৃণমূল। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতারির পর দল থেকে বহিষ্কৃত করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। দুলাল সরকার খুনে বারবার ‘বড় মাথা’র জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপরই তৃণমূলের শহর সভাপতিকে ৬ বছরের জন্য বহিষ্কার করল দল। 

গতকাল এই গ্রেফতারি প্রসঙ্গে নিহতের স্ত্রী চৈতালি সরকার বলেন, "আমার যেটা মনে হচ্ছে, পুলিশ সঠিক তদন্তের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আরও কিছু মাথা থাকতে পারে, আমি আন্দাজ করছি। আমার নেত্রী, আমার মাননীয়া মুখ্যমন্ত্রীর উপরে এবং রাজ্য সভাপতি-সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি।''

এদিকে পুলিশ সূত্রে খবর, মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের কথা কবুল করেছেন দলের ইংরেজবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশ সূত্রে খবর। ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল ওরফে বাবলা সরকার খুনে মূল চক্রী তাঁর একদা বন্ধু ও একই পাড়ার বাসিন্দা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর ঘনিষ্ঠ কুখ্যাত দুষ্কৃতী স্বপন শর্মা। তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকার সুপারি। এমনই দাবি করেছে পুলিশ। দুলালকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত দুই শার্প শ্যুটার-সহ ৭ জন গ্রেফতার হয়েছে। এখনও অধরা দুই অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক ও বাবলু যাদব। তাদের খোঁজ চলছে। তবে ঘটনার ৭ দিন পরেও খুনের মোটিভ নিয়ে অন্ধকারে পুলিশ। 

আরও পড়ুন: Murshidabad News: চলতি মাসেই রামমন্দিরের শিলান্যাস, ঘোষণা বাবরি মসজিদ নিয়েও, নবাবের শহরে চড়ছে রাজনীতির পারদ

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget