এক্সপ্লোর

TMC: বিরোধীদলের জয়ী প্রার্থীদের ভাঙিয়ে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

West Bengal News: জয়ী বিরোধী প্রার্থীদের দলবদল করিয়ে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল বোর্ড গঠনের আগে শাসকদলের বিরুদ্ধে আরও একবার এই অভিযোগ উঠল বাঁকুড়া ও কোচবিহারে।

পূর্ণেন্দু সিংহ ও শুভেন্দু ভট্টাচার্য, বাঁকুড়া ও কোচবিহার: পঞ্চায়েতের দখল নিতে দলবদল কৌশল। এবার বাঁকুড়া ও কোচবিহারে বিরোধীদলের জয়ী প্রার্থীদের ভাঙিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর ফলে বাঁকুড়ায় একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখলের পথে একধাপ এগোল শাসকদল। ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

জয়ী বিরোধী প্রার্থীদের দলবদল করিয়ে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল বোর্ড গঠনের আগে শাসকদলের বিরুদ্ধে আরও একবার এই অভিযোগ উঠল বাঁকুড়া ও কোচবিহারে। বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী সিপিএম প্রার্থী প্রসাদ নাবাদা শুক্রবার যোগ দেন তৃণমূলে। এই পঞ্চায়েতে ১৪টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৬টি। নির্দল ৪, বিজেপি ৩ ও সিপিএম একটিমাত্র আসন দখল করেছে।জয়ী সিপিএম প্রার্থী শাসকদলে নাম লেখানোয় ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখলে অ্যাডভান্টেজ তৃণমূলের।

একই ঘটনা ঘটেছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে মোট আসন ২১টি। তৃণমূল একাই পেয়েছে ১০টি আসন। বিজেপি ৬, নির্দল ২, সিপিএম ও কংগ্রেস একটি করে আসনে জিতেছে।কংগ্রেসের একমাত্র জয়ী প্রার্থী যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পায় শাসকদল।এরপর শুক্রবার ঘাসফুল শিবিরে যোগ দেন জয়ী নির্দল প্রার্থী দীনেশ ভুঁই। ২০১৮-র পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপির টিকিটে লড়ে জয়ী হন দীনেশ। এবার টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে জেতেন। জয়ী প্রার্থীদের দলবদলে তৃণমূলকে নিশানা বিরোধীদের।

কোচবিহারেও দলবদলের ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিধানসভা কেন্দ্র দিনহাটায় একটিমাত্র আসনে জিতেছে সিপিএম। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সেই একমাত্র জয়ী সিপিএম প্রার্থী আবুল কালাম আজাদ শনিবার যোগ দিলেন তৃণমূলে।এই পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ১৭টিতে জিতে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল।বিজেপি ২, নির্দল ২ এবং সিপিএম একটি আসনে জয়ী হয়।

সিপিএমের কোচবিহারের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, “উদয়ন আগে বলেছিলেন বিরোধীশূন্য করবেন। সেটাই করছেন ভয় দেখিয়ে।’’ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “গোটা দিনহাটা ব্লকে সিপিএম একটা আসন পেয়েছে...উনি বুঝেছেন একা কিছু করতে পারবেন না। তাই যোগদান’’ সব মিলিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে জেলায় জেলায় চলছে দলবদল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North 24 Parganas: পঞ্চায়েত প্রধান কে হবেন? বারাসাতে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget