এক্সপ্লোর

North 24 Parganas: পঞ্চায়েত প্রধান কে হবেন? বারাসাতে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব

Barasat News: গ্রাম পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসবে কে? বিপুল ভোটে জিতেও, বোর্ড গঠনের আগে এই প্রশ্ন ঘিরেই তৃণমূলে অস্বস্তি বাড়ছে উত্তর ২৪ পরগনার বারাসাতে।

সমীরণ পাল, বারাসাত: পঞ্চায়েত প্রধান কে হবেন, তা নিয়ে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাতে তৃণমূলের অস্বস্তি! প্রতিশ্রুতি দেওয়ার পরও, প্রধান পদে জয়ী প্রার্থীর নাম বদলের অভিযোগ তুলে তৃণমূলের অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই একাংশের কর্মীরা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসকদল।

গ্রাম পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসবে কে? বিপুল ভোটে জিতেও, বোর্ড গঠনের আগে এই প্রশ্ন ঘিরেই তৃণমূলে অস্বস্তি বাড়ছে উত্তর ২৪ পরগনার বারাসাতে। গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ ঘিরে একেবারে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব। শনিবার যা আছড়ে পড়ল তৃণমূলের পার্টি অফিসে। বারাসাত দু'নম্বর ব্লকের কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ১৯টিই জয়ী হয় তৃণমূল। একটি আসন দখল করেছে সিপিএম। এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি তফশিলি জাতি জন্য সংরক্ষিত। এই পরিস্থিতিতে তৃণমূলের একাংশের দাবি, ভোটের আগে থেকেই জয়ী প্রারিথী কৃষ্ণা পাত্রকে পঞ্চায়েত প্রধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ভোটে জেতার পর কৃষ্ণা পাত্রের বদলে এখন মহেন্দ্র মণ্ডল নামে অন্য এক জয়ী সদস্যকে পঞ্চায়েত প্রধান করার চেষ্টা চলছে। আর এতেই ক্ষিপ্ত তৃণমূলের জয়ী প্রার্থী কৃষ্ণা পাত্রের অনুগামীরা।

তৃণমূল কর্মী ও জয়ী কৃষ্ণা পাত্রের অনুগামী আকাশ মণ্ডল “আমাদের কৃষ্ণা পাত্র, এই কীর্তিপুরে এক নম্বর পঞ্চায়েত। প্রধান হওয়ার কথা ছিল আজ থেকে তিন-চার মাস আগের কথা। হবে হবে করে এখন কয়েক ঘণ্টার মধ্যে এখন বলছে হবে না। আমরা কৃষ্ণা পাত্রকে নিয়ে বিজয় মিছিল করছি। আজ থেকে এক দেড় মাস আগে বিজয় মিছিল হয়েছে। ভোটের আগে থেকেই। হয়েছে। সব করেছি এখন বলছে হবে না। তাই জন্য আমরা এই বিক্ষোভ করছি।’’

এই পরিস্থিতিতে এদিন ঘটনাস্থলে যান রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা রথীন ঘোষ। তিনি বলেন, “আমি আপনাদের কথাটা শুনলাম। আমার কথাটা শুনুন। আমি কথা বলছি ব্লকের প্রেসিডেন্টের সঙ্গে।তারপর দেখি কী হয়।’’বেশ কিছুক্ষণ দলীয় কার্যালয়ে বিক্ষোভ চলার পর, দলের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial



আরও পড়ুন: Kolkata Weather:রাতভর বৃষ্টি, রবিবার কেমন কাটবে কলকাতার দিন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget