এক্সপ্লোর

Sougata Roy: অর্জুন-মন্তব্যে 'অনড়' কিন্তু মদন-কটাক্ষে 'নীরব' বর্ষীয়ান তৃণমূল সাংসদ! কেন?

Madan Mitra: দলের দুই সতীর্থকে নিয়ে দুরকম মত প্রকাশ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

কলকাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা-বিস্ফোরণ, বাজি কারখানায় আগুনের মতো ঘটনা ঘটার পরে তা নিয়ে মুখ খুলেছিলেন মদন মিত্র। ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি এবং এক মৃত্যুর পরে এলাকায় দুষ্কৃতী দাপট নিয়ে মুখ খুলেছিলেন সাংসদ অর্জুন সিং। দলের দুই সতীর্থকে নিয়ে দুরকম মত প্রকাশ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

ব্যারাকপুরে কীভাবে এমন দুষ্কৃতী তাণ্ডব ঘটছে তা নিয়ে বেলাগাম আক্রমণ করেছিলেন সাংসদ অর্জুন সিংহ। কার্যত রাজ্যের পুলিশ-প্রশাসনকে নিশানা করেছিলেন তিনি। সেই প্রসঙ্গে অর্জুনের মন্তব্য দিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সৌগত রায় বলেন, 'আইনশৃঙ্খলা নিয়ে দলের মধ্যে বলা উচিত ছিল অর্জুনের।' আগেও নিজের এই অবস্থানের কথা জানিয়েছিলেন বর্ষীয়ান সাংসদ। 

অর্জুন সিংহের সঙ্গে সৌগত রায়ের বাগযুদ্ধ এর আগেও হয়েছিল। ব্যারাকপুরের ওই কাণ্ডের পরে অর্জুন বলেছিলেন,  'একজন সাংসদ হিসেবে কাল লজ্জা বোধ হচ্ছিল। আমি এত নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর আমার এলাকার মধ্যে একজন ২৭ বছরের ছেলে খুন হয়ে গেল! খুন করে দেওয়া হল। আজকাল ডাকাতি থেকে তোলাবাজি, ভাল ব্যবসা। কারণ ডাকাতি একটা দোকানে হবে, এক জায়গায় একজনকে ডাকাতির নাম করে খুন করে দেওয়ার পরে, তার নামে তোলাবাজি বেড়ে যাবে। ভয়ে লোকে টাকা দিয়ে দেবে।'

সেই কথায় পাল্টা সৌগত বলেছিলেন, 'অর্জুন সিংহের এমনটা বলা ঠিক হয়নি। পার্টির কাছে বলতে পারতেন! মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলতেন! ওঁর বক্তব্যের কোনও বেসিস আছে বলে আমি মনে করি না। অর্জুন আগে আমাদের সঙ্গে ছিলেন না, বিজেপি-র সাংসদ। এখন এসেছেন। আমরা চাই উনি থাকুন।' ওই বাগযুদ্ধের সময় অর্জুনের পাশেই দাঁড়িয়েছিলেন মদন মিত্র।  

ব্যারাকপুরে গুলিকাণ্ডের পর এক তত্ত্ব দিয়েছিলেন সৌগত রায়। যা নিয়ে জলঘোলাও হয় রাজ্য-রাজনীতিতে। তিনি বলেছিলেন, 'মিল বন্ধ হলে অনেক লোকের কাজ চলে যায়। তখন সেই ইয়ং ছেলেরা, তাদের তো খরচ-খরচা দরকার, তখন তারা কিছু ক্রাইমের দিকে ধাবিত হয়।'

এর কদিন আগেই রাজ্যে হয়ে যাওয়া পরপর বিস্ফোরণের ঘটনাতেও মুখ খুলেছিলেন সাংসদ সৌগত রায়। সেবার তিনি বলেছিলেন, 'এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে এ সব ক্ষেত্রেও সম্ভবত তেমনই হচ্ছে। যেমন জঙ্গলে আগুন লেগে যায়।' প্রবীণ সাংসদের এই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন, 'অধ্যাপক যদি বোমার মশলার উপাদান বলেন, তাহলে অপরাধীর সঙ্গে তাঁর তফাৎ থাকে না। ক্রিমিনাল যারা বোমা বাঁধে, তারাও বোমার মশলার উপাদান বলে না। একসময় কত ছেলেকে পড়িয়েছেন, আপনি বরং আমাদের কোচিং ক্লাসে জয়েন করুন।' যদিও মদনের ওই কটাক্ষের গুরুত্বই দিতে চাননি সৌগত রায়। 

আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget