এক্সপ্লোর

Howrah: হাওড়া স্টেশনের কাছে দুই বেসরকারি বাসের রেষারেষি, মৃত্যু ২ পথচারীর

Howrah News: একই রুটের দুটি বেসরকারি বাসের রেষারেষির জেরে মৃত্যু হল দুই পথচারীর। আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের কাছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।

সুনীত হালদার, হাওড়া: ফের বাসের (Bus) বেপরোয়া গতির বলি হতে হল সাধারণ মানুষকে (common people)। দুই বেসরকারি বাসের রেষারেষিতে প্রাণ গেল ২ পথচারীর। সোমবার দুপুরে হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে এই দুর্ঘটনা ঘটে।

বেপরোয়া বাসের বলি ২

একই রুটের দুটি বেসরকারি বাসের রেষারেষির জেরে মৃত্যু হল দুই পথচারীর। আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের কাছে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা হাওড়া ময়দান রুটের একটি বেসরকারি বাস একই রুটের অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। জানা গেছে, হাওড়া ব্রিজ থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে যাওয়ার পথে বাসটি ওভারটেক করতে গেলে কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পথচারীর।

ঘটনায় আহত হয়েছেন আরও একজন যাত্রী। আহতকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।

অন্যদিকে, আজ সাতসকালে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) ডামরায় সাইকেল আরোহীকে পিষে দেয় বালি বোঝাই লরি। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম গরিবন ধারি। বয়স ৫৫ বছর। ফের একবার বালি বোঝাই লরির ধাক্কায় সাধারণ মানুষের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ডামরা। ঘাতক লরির চালক পলাতক। 

আরও পড়ুন: Dengue: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত আরও ২, 'শীতে কমবে প্রকোপ', আশাবাদী মুখ্যমন্ত্রী

স্থানীয়দের একাংশ ভাঙচুর চালায় কয়েকটি লরিতে। রাস্তায় শুরু হয় বিক্ষোভ। আসানসোল দক্ষিণ থানা (Asansol South Police Station) থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুদিন আগে বার্নপুরেও বালি বোঝাই লরি পিষে দেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। একমাসের মধ্যে আসানসোলে এটি দ্বিতীয় ঘটনা। মাসখানেক আগে হীরাপুর থানা এলাকার বার্নপুরে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। সেবার মৃত্যুর পর কার্যত শোরগোল পড়ে গিয়েছিল শিউরে ওঠা ভিডিও সামনে আসায়। যেখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। দ্রুত গতিতে এসে বাইকে দাঁড়ানো দু'জনকে পিষে দিচ্ছে একটি বালি বোঝাই লরি।

আরও পড়ুন: Mamata Banerjee : আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই : মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget