এক্সপ্লোর

Sayantan Bose News: রাজ্য কমিটি থেকে বাদ পড়া সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূলের দুই নেতা

সায়ন্তন বসুকে নিয়ে জল্পনা! ছাড়লেন, বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিজেপি নেতার বাড়িতে ২ তৃণমূল নেতা। কলকাতার পুরভোটে ভরাডুবির পর, বুধবার বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়।

দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও পূর্ণেন্দু সিংহ: রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরই বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসুর (Sayantan Bose) বাড়িতে গেলেন তৃণমূলের (TMC) দুই নেতা। একই দিনে, বিজেপির (BJP) মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছাড়লেন সায়ন্তন বসু (Sayantan Bose)। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ’নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতা (BJP Leader)।

সায়ন্তন বসুকে নিয়ে জল্পনা! ছাড়লেন, বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিজেপি নেতার বাড়িতে ২ তৃণমূল (TMC) নেতা। কলকাতার পুরভোটে (KMC Municipality Vote) ভরাডুবির পর, বুধবার বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়। সেই কমিটি থেকে বাদ পড়েন, সায়ন্তন বসু। 

এরপর, রাতে বিজেপি নেতার সল্টলেকের বাড়িতে যান তৃণমূলের এক বিধায়ক ও এক প্রাক্তন বিধায়ক। বুধবারই, বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসেন সায়ন্তন বসু। এ’নিয়ে গুঞ্জন শুরু হলেও, মন্তব্য করতে চাননি বিজেপি নেতা।

বিজেপি নেতা সায়ন্তন বসুর কথায়, পূর্ণেন্দুর প্রশ্নটা রাখতে হবে - ব্যক্তিগত কাজে এসেছি, এ’নিয়ে কোনও মন্তব্য করব না। সায়ন্তন বসুর বাড়িতে তৃণমূল নেতৃত্ব।
তুঙ্গে জল্পনা।

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের কথায়, 'না না খবর নেই, ওরা নিজে উদ্যোগ নিয়ে হয়ত গেছেন, তাপস চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখার হয়ত নির্দেশ পেয়েছেন, তবে আমার নিজের জানা নেই।'

ABVP দিয়ে গেরুয়া শিবিরে হাতেখড়ি সায়ন্তন বসুর। সামলেছেন, কেন্দ্রীয় স্তরে যুব মোর্চার দায়িত্বও! ২ দফায়, টানা ৬ বছর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সায়ন্তন বসু!! পাশাপাশি, তিনি উত্তরবঙ্গের পর্যবেক্ষকও ছিলেন!

সূত্রের খবর, বুধবার রাজ্য নেতৃত্বে রদবদলের পর সায়ন্তনকে ফোন করে কেন্দ্রীয় নেতৃত্ব। 
বলা হয়েছে কিছু দিন অপেক্ষা করতে, নতুন দায়িত্ব দেওয়া হবে। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে সায়ন্তন বসু জানিয়েছেন,তিনি বিজেপি ছাড়ার কথা আদৌ ভাবছেন না। কেউ একপদে দীর্ঘদিন থাকেন না। দল যা দায়িত্ব দেবে, সেটাই পালন করবেন।

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget