এক্সপ্লোর

Udayan Vs Nisith : 'জোর করে নিশীথকে কোচবিহারবাসীর ঘাড়ে' BJP র অন্দরের নথি সামনে এনে উদয়নের চাঞ্চল্যকর পোস্ট

Coochbehar News : 'নিশীথের ভাবমূর্তি ভাল নয়' মত বিজেপি কর্মীদেরই ? উদয়নের পোস্ট ঘিরে চাঞ্চল্য। কী বলল বিজেপি ?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik )  নয়, লোকসভা ভোটে দীপক বর্মনকে প্রার্থী চেয়েছিলেন বিজেপি ( BJP )  কর্মীরা। উদয়ন গুহ ( Udayan Guha ) এবার প্রকাশ্যে আনলেন বিজেপির অন্দরের এমন এক নথি, যা ঘিরে শোরগোল পড়ে গেন রাজনৈতিক মহলে। সামনেই লোকসভা ভোট। আর এই আবহে কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। কোচবিহারের ( Coochbehar ) রাজনৈতিতে নিশীথ, উদয়নের ডুয়েলের কথা সকলেরই জানা। এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  এক নথি পোস্ট করে দাবি করলেন, বিজেপির লোকই নিশীথকে চায় না ! 

বুধবার উয়য়ন গুহ প্রকাশ্যে এনেছেন ২০১৯ সালের বিজেপির কোচবিহার জেলা কমিটির একটি বৈঠকের রেজলিউশনের কপি । পোস্ট করে তিনি দাবি করেছেন,  জেলার বিজেপি নেতৃত্ব স্বীকার করে নিয়েছে নিশীথ প্রামাণিকের ভাবমূর্তি ভাল নয় ! জোর করে তাকে প্রার্থী করার ফল ভুগতে হয়েছে কোচবিহারের বাসিন্দাদের। উদয়ন লিখেছেন, ' এটা ২০১৯ সালে বিজেপির কোচবিহার জেলা কমিটির মিটিং এর রেজল্যুশন যেখানে জেলার সব নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন নিশিথ প্রামানিকের ভাবমূর্তি ভালোনা এবং তাকে যেন প্রার্থী করা না হয়। অথচ জোর করে সেই প্রার্থীকে কোচবিহারবাসির ঘাড়ে চাপিয়ে দেওয় হয় যার ফল গত ৫ বছর ধরে কোচবিহার লোকসভা কেন্দ্রের জনগন কে ভুগতে হয়েছে। সবাই সাবধান।' (sic)

২৪-এর লোকসভা ভোটের আগে উদয়ন গুহর এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম কোচবিহারের রাজনীতি। যদিও, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র দাবি, সদ্য তৃণমূল থেকে যোগ দিয়েই প্রার্থী হওয়ায় দলের অন্দরে ক্ষোভ ছিল, যা এখন মিটে গিয়েছে।  

আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু 

বারবার বিভিন্ন কারণে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একে অপরকে নিশানা করে থাকেন। আর তাতেই সরগরম থাকে কোচবিহারের রাজনীতি। কয়েক মাস আগেই  বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিজের বিধানসভা এলাকায় ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পদযাত্রা করেছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেদিন পদযাত্রা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে। সেখান থেকেই সন্ত্রাস ইস্যুতে নিশীথ প্রামাণিককে আক্রমণ করেন উদয়ন গুহ। কখনও আবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে দিনহাটার গব্বর বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

২০২১-এর ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্রে মাত্র ৫৭ ভোটে নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ। আবার, নিশীথ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর ১ লক্ষ ৬৪ হাজার রেকর্ড ভোটে জয়ী হন উদয়ন।  পঞ্চায়েতেও দিনহাটায় থাবা বসিয়েছে তৃণমূল। এবার লোকসভা নির্বাচনে কী হয়, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget