এক্সপ্লোর

Budget 2023 Highlight: ৭.৫% সুদ, বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্কিম ঘোষণা

এই স্কিমে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। 

নয়াদিল্লি: চলতি বছর মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে। ২০২৩-২০২৪ সালের বাজেটে ঘোষণা নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman)। মহিলাদের জন্য আনা হল এই স্বল্পসঞ্চয় প্রকল্প। অর্থমন্ত্রী জানান, এই স্কিমে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫ শতাংশ। যার নাম নাম ‘মহিলা সম্মানপত্র’। এর ফলে যে সমস্ত মহিলাদের আয় বেশি নয় তাঁরাও সঞ্চয়ে উদ্যোগী হবেন। ফলে নিজস্ব ক্যাপিটাল বৃদ্ধি পাবে মহিলারা। পাশাপাশি মহিলাদের উন্নয়নেও এই প্রকল্প সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman) শেষ পূর্ণাঙ্গ বাজেট। এ বছরই ন’টি রাজ্যে বিধানসভার ভোট (Assembly Elections)। সেই ভোটের দিকে তাকিয়েই যে কেন্দ্র বাজেট সাজিয়েছে, তা বলাই বাহুল্য। লোকসভা ভোটের দিকে তাকিয়েই নরেন্দ্র মোদি (Narendra Modi) মহিলাদের উন্নয়নের কথাও মাথায় রেখেছেন। আদিবাসী জনজাতি, মুসলিম ভোটের পাশাপাশি এবার বিজেপির লক্ষ্য মহিলা ভোটও। 

উল্লেখ্য, সিনিয়র সিটিজেনদের জন্য নতুন কী থাকছে বাজেটে? 

  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে
  • পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে
  • জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে

আয় করে কী পরিবর্তন?

  • ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর
  • ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর
  • ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ আয়কর
  • ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ আয়কর
  • ১৫ লক্ষের বেশি টাকা আয়ে ৩০ শতাংশ আয়কর

২০২৩-২০২৪ সালের বাজেট পেশ করা হচ্ছে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং অমৃতকালের প্রথম বাজেট। এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, এই বাজেটে এমন নীতি নেওয়া হয়েছে যাতে উন্নযনের সুফল সমাজের সব স্তরে পৌঁছয়।  সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সেখানে বাজেট নিয়ে অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সেরে রওনা দেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে বাজেট অনুমোদনের পর সংসদে যান অর্থমন্ত্রী। এর পর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করছেনন নির্মলা সীতারমণ। আগামী বছর লোকসভা ভোট। নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি জনমোহিনী হবে? রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে? কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? চাকরিজীবী থেকে ব্যবসায়ী- বাজেট ঘিরে হাজারও প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। 

আরও পড়ুন: Union Budget 2023: তফসিলি জনজাতির শিক্ষায় জোর বাজেটে, শিক্ষক নিয়োগ একলব্য মডেল স্কুলে

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget