এক্সপ্লোর

Kolkata News: ব্রাত্যর ক্রীতদাস শব্দের প্রয়োগে তপ্ত রাজনীতি, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Bratya-Dharmendra Tussle: তাঁর বৈঠকে গরহাজির রেজিস্ট্রারদের নিয়ে ব্রাত্যর ক্রীতদাস শব্দের প্রয়োগে তপ্ত রাজনীতি। এই ভাষা প্রয়োগে অপমান রাজ্যের, অপমান বাংলার সভ্যতার, পাল্টা মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের।

কলকাতা: উপাচার্য ইস্য়ুতে সংঘাতে এবার নতুন মোড়! গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর (Bratya Basu) ডাকা বৈঠকে অধিকাংশ রেজিস্ট্রার যাননি। তাৎপর্যপূর্ণভাবে সেই রেজিস্ট্রারদেরও গতকাল দেখা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে।

কটাক্ষ ব্রাত্যর: গতকাল ৫ উপাচার্যের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু কটাক্ষের সুরে সোশাল মিডিয়ায় লিখেছেন, মিস্টার বন্ড ,নাকি স্বপনকুমারের দীপক চট্টোপাধ্য়ায়? নিযুক্ত, সরকারি সাহায্য়প্রাপ্ত বিশ্ববিদ্য়ালয়ের (University) ৫ জন ক্রীতদাস উপাচার্য বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আশা করি মাননীয় আদালত দেখছে! স্বৈরাচার! বাংলার উচ্চশিক্ষা ধ্বংস হচ্ছে! সব মিলিয়ে অস্থায়ী উপাচার্য ইস্য়ুতে সংঘাতের আঁচ আরও বা়ড়বে বলেই মনে করছে শিক্ষামহল।

 

কী বললেন ধর্মেন্দ্র প্রধান? 

গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ৫ উপাচার্যের দেখা করার প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে তাঁদের ক্রীতদাস বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ সেই প্রসঙ্গেই পাল্টা প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পড়াশোনা জানা ব্যক্তিই হওয়া উচিত। এই ধরনের শব্দ শিক্ষামন্ত্রীকে শোভা দেয় না। এই ধরনের ভাষা ব্যবহার রাজ্যের অপমান, বাংলার সভ্যতার অপমান।' 

চরমে পৌঁছে গিয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। গত শুক্রবার ব্রাত্য বসুর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা। এবার দেখা গেল কার্যত উল্টো ছবি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে হাজির হলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রাররা। উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।                            

গত সপ্তাহে বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর বৈঠকে ৩১ টি বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারকে ডাকা হলেও অংশ নেন তার অর্ধেকেরও কম, মাত্র ১২ জন। অনুপস্থিত ছিলেন ১৯ জন রেজিস্ট্রার। কলকাতা,প্রেসিডেন্সি,রবীন্দ্রভারতী,বর্ধমান গৌড়বঙ্গ , ম্য়াকাউটের মতো বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রাররাও বৈঠকে আসেননি। গরহাজিরার কারণ জানাতে বলে, রেজিস্ট্রারদের চিঠি পাঠানো হয়। আর এই অনুপস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেছিলেন, “মেসেজ আছে, রাজভবন থেকে বারণ করা হয়েছে। যাতে না যায়। হাড় হিম করা সন্ত্রাস কে তৈরি করছে।’’    

আরও পড়ুন: Supreme Court: বিশিষ্ট ব্যক্তিদের নাম পাঠানোর নির্দেশ, স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করবে সুপ্রিম কোর্ট

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget