এক্সপ্লোর

Amit Shah BJP Rally: মেগা সভার আগে X-হ্যান্ডেলে শাহি-বার্তা! কী বললেন তিনি?

Amit Shah BJP Meeting: তৃণমূলকে উৎখাত করা এবং বিজেপি সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আজ আবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতা:  কলকাতায় মেগা সভার (Amit Shah BJP Rally) আগে এক্স হ্যান্ডলে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। (Amit Shah BJP Meeting) কী বলেছেন তিনি?

কী লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী?
এদিন এক্স হ্যান্ডলে অমিত শাহ (Amit Shah) লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে বিজেপি এখন বাংলার মানুষের প্রথম পছন্দের রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিজেপি-র জয় এবং মমতা দিদির তৃণমূলের পরাজয় নিশ্চিত। আজ কলকাতায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখার দিকেই এখন তাকিয়ে আছি।'

 

তৃণমূলকে উৎখাত করা এবং বিজেপি সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আজ আবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, একই দিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। কালো পোশাক পরে বিধানসভায় গেলেন তৃণমূলের বিধায়করা। কালকের পর আজও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত দেখাবেন তাঁরা।

কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহের সভা। সকাল থেকেই জেলা থেকে কাতারে কাতারে এসে ভিড় জমাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা শো ঘিরে তুঙ্গে উঠেছে তৎপরতা। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা

এই মিছিল ঘিরে হোঁচট খেতে পারে কলকাতার যান চলাচল, এমনটাই আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। যাঁরা ট্রেনে এসে হাওড়া স্টেশনে নামবেন, তাঁরা সেখান থেকে মিছিল করবেন। হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন তাঁরা। অন্যদিকে, যাঁরা শিয়ালদা স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন। 

কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে, এই কারণে বিকল্প পথের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে বলা হয়েছে, উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে। দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-এর দিকে যেতে হবে।  এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি। 
 
আরও পড়ুন: সকালে হালকা খাবার! আপাতত ভাল রয়েছেন শ্রমিকরা, জানাল হাসপাতাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget