Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
Syama Prasad Mookerjee: আগামিকাল প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। তারপর ভবানীপুর থেকে তাঁর যাওয়ার কথা ইকো পার্কে।

কলকাতা: আগামিকাল ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । আগামিকাল অর্থাৎ ৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান । আর সেই উপলক্ষ্যেই এবার রাজ্যে আসছেন অমিত শাহ । কলকাতায় এসে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ।
আরও পড়ুন: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
আগামিকাল প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর । তারপর ভবানীপুর থেকে তাঁর যাওয়ার কথা ইকো পার্কে । সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির প্রতিষ্ঠার কাজের সূচনা করবেন তিনি । তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর আসার কথা মিলন মেলা প্রাঙ্গণে ।
মিলন মেলা প্রাঙ্গণে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর । তারপর সেখান থেকেই আগামিকালই ফিরে যাবেন দিল্লিতে ।
এদিকে, বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাঁর বিরুদ্ধে থাক ১০টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। তোলাবাজির মামলা ছাড়াও বাকি সমস্ত মামলা গুলিতে তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে ফেলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আর এবার দেবরাজের ঘনিষ্ঠদেরও তলব করা শুরু করেছে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ইতিমধ্যেই সিটের হাজিরা এড়িয়েছেন বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর। জানা গিয়েছে বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর ও দেবরাজের এক ছায়া সঙ্গীকে নোটিশ পাঠিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর, এবার তদন্তকারীদের আতসকাচের নীচে তাঁর ঘনিষ্ঠরা। তোলাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আজ তলব করা হয় বিধাননগর পুরসভার ৬ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। নোটিস দেওয়া হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী তৃণমূল নেতা রতন মৃধাকেও। যদিও কেউই আজ হাজিরা দেননি বাগুইআটি থানায়।
Before You Go
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...






















