এক্সপ্লোর

Smriti Irani: বাংলায় স্মৃতি ইরানি, পুজো দিলেন রামরাজাতলার মন্দিরে, স্লোগানে স্বাগত জানালেন বিজেপি কর্মীরা

Howrah News: রবিবার স্মৃতি রামরাজাতলায় পৌঁছলে স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি-র নেতা-কর্মীরা। এর পর সটান রাম মন্দিরে ঢুকে যান স্মৃতি।

শিবাশিস মৌলিক, সমীরণ পাল, সুনীতদা হালদার, হাওড়া: বাংলায় সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী বিজেপি (BJP)। রাজ্যে এলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। হাওড়ায় (Howrah News) একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। হাওড়া শরৎ সদনে সাংগঠনিক বৈঠক করবেন স্মৃতি ইরানি। রবিবার হাওড়ার রামরাজাতলায় (Ramrajatala Temple) সবার আগে রাম মন্দির দর্শনে যান তিনি। সেখানে পুজো দেন।

এ দিন মন্দির থেকে বেরিয়ে স্মৃতি বলেন, "বাংলায় রামরাজ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের, যেখানে সবাই ন্যায় পাবেন, সকলের কল্যাণ হবে। বাংলার সব মানুষ, সব পরিবারের জন্য সুখ এবং সমৃদ্ধি প্রার্থনা করলাম।"

হাওড়ায় পুজো দিলেন স্মৃতি

রবিবার স্মৃতি রামরাজাতলায় পৌঁছলে স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি-র নেতা-কর্মীরা। এর পর সটান রাম মন্দিরে ঢুকে যান স্মৃতি। ভক্তিভরে সেখানে পুজো সারেন। সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধনেও তিনি থাকবেন। মেট্রো স্টেশনের উদ্বোধনে স্মৃতির উপস্থিতির কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। 

যদিও এই নিয়ে বিতর্কও দেখা দেয়। শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় তুঙ্গে ওঠে তৃণমূল-বিজেপি তরজা। তাতে আরও ইন্ধন জোগান বিদজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না।" পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যের টাকাই রাজ্য পায়, ভিক্ষা চাইছে না। স্বেচ্ছাচারিতা করছে কেন্দ্র, পাল্টা ফিরহাদ হাকিম।" পরে যদিও মমতা এবং ফিরহাদকে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: Amarnath Disaster: হড়পা বানের জের, লেদার কমপ্লেক্সের ৮০ জন পুণ্যার্থী আটকে অমরনাথে

আগামী ১১ জুলাই, সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, খবর সূত্রের। ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবাও। এটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East Wesr Metro) একটি অংশ। আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। যাত্রাপথে শিয়ালদা স্টেশন জুড়ে যাওয়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা। 

মেট্রো স্টেশন ঘিরেও তরজা

মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের উদ্বোধন হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি আয় বাড়বে মেট্রোর। প্রসঙ্গত, শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Kunal Ghosh on Asish Banerjee: ‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget