এক্সপ্লোর

Upper Primary Agitation: হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে প্রতিবাদ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

Primary Job Protest: চাকরিপ্রার্থীদের বকেয়ার দাবিতে যখন দিল্লিতে ধর্নায় তৃণমূল, তখন চাকরি ও মেধাতালিকা প্রকাশের দাবিতে মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। 

কলকাতা: ধর্মতলায় মিছিল করে গিয়ে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা। এদিন শিয়ালদা থেকে এর আগে মিছিল শুরু করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। চাকরিপ্রার্থীদের বকেয়ার দাবিতে যখন দিল্লিতে ধর্নায় তৃণমূল, তখন চাকরি ও মেধাতালিকা প্রকাশের দাবিতে মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। 

বঞ্চনার প্রতিবাদ, বকেয়া দাবি , দুর্নীতির অভিযোগ মন্ত্রীর কাছে দরবার। জোড়া ভূমিকম্পের দিনই, বাংলার শাসক-বিরোধীর লড়াইয়ে যেন পলিটিকাল আর্থকোয়েক হওয়ার জোগাড় দিল্লিতে! আর একইদিনে নিয়োগের দাবিতে কলকাতার রাস্তায় অভিনব প্রতিবাদে দেখালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সকালে শিয়ালদা স্টেশন থেকে অভিনব কায়দায় মিছিল শুরু করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। দুর্নীতির প্রতিবাদ এবং দ্রুত নিয়োগের দাবিতে এদিন পুরুষ আন্দোলনকারী অর্ধনগ্ন হয়ে কার্যত হামাগুড়ি দেন রাস্তায়। 

দিল্লিতেও ধর্নার সিদ্ধান্ত:  অন্যদিকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে যখন দিল্লিতে ধর্নায় বসার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তখন রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে এবার কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ২ অক্টোবর সকাল ৮ টায় হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগে চাকরির দাবিতে বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। কালীঘাট, নবান্ন, বিকাশ ভবন বা ডায়মন্ড হারবারে বিক্ষোভ দেখাতে গিয়ে কয়েকজন গ্রেফতারও হয়েছেন। এবার প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চাকরির দাবি পৌঁছে দিতেই এই দিল্লি অভিযান দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। 

দফায় দফায় বিক্ষোভ: SSC-র SLST নিয়োগ পরীক্ষা শেষবার হয়েছিল ২০১৬ সালে। তারপর নতুন করে কোনও পরীক্ষা হয়নি বলে দাবি, SLST চাকরিপ্রার্থীদের। ৭ বছর ধরে পরীক্ষা না হওয়ায়, আজ কলেজ স্ট্রিটে জড়ো হয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের গলায় উঠে এল নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের প্রসঙ্গও! রাজপথে বসেই এবছর শিক্ষক দিবস পালন করেছেন হবু শিক্ষকরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে SLST চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান ৯০৫ দিনে পড়েছিল সেদিন।                                                                              

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget