এক্সপ্লোর

UPSC Exam Result 2022: UPSC পরীক্ষায় বাংলায় প্রথম চৈতন্য খেমানি, কৃতীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Mamata on UPSC Examinations 2022: ইউপিএসসি পরীক্ষায় ফের বাংলা থেকে সাফল্য অর্জন করলেন কারা ? কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ইউপিএসসি পরীক্ষায় (UPSC Examinations) ফের বাংলা থেকে সাফল্য অর্জন করলেন পড়ুয়ারা। রাজ্যের মধ্যে কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে অন্যান্য জেলা। ইউপিএসসি পরীক্ষায় এবার বাংলায় প্রথম শিলিগুড়ির চৈতন্য খেমানি। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র‍্যাঙ্ক ১৫৮। আগামীদিনে আইপিএস অফিসার হতে চান তিনি। এর আগে দুবার পরীক্ষা দিয়েও সাফল্য আসেনি। তবে,তৃতীয়বারের চেষ্টায় বাজিমাত করলেন শিলিগুড়ির চৈতন্য খেমানি। অন্যদিকে, চতুর্থবার পরীক্ষা দিয়ে সফল হয়েছেন ইশান সিংহ। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র‍্যাঙ্ক ২৩৪। ইউপিএসসি-তে রাজারহাট নিউটাউনের বাসিন্দা ঋষভ সিংহের সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৯৪। চতুর্থবারের চেষ্টায় সফল হয়েছেন তিনি।  কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

উল্লেখ্য, প্রকাশিত হয়েছে ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিসের ফল। সফলদের মধ্যে রয়েছেন বাংলার একাধিক পড়ুয়া। রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ৭ জন পড়ুয়া রয়েছেন কৃতীদের তালিকায়। UPSC-তে বাংলার জয়জয়কার! এবারের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বাংলা থেকে সফল হিসেবে উঠে এসেছে চৈতন্য খেমানি, ঋষভ সিং, ঈশান সিংহ-সহ একাধিক নাম।

চৈতন্য খেমানি- র‍্যাঙ্ক: ১৫৮
ঈশান সিংহ- র‍্যাঙ্ক: ২৩৪
ঋষভ সিং- র‍্যাঙ্ক: ২৯৪

IAS, IPS-এর মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সর্ব ভারতীয় পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC।  আর এই পরীক্ষার জন্য বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে ২০১৪ সালে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে  সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার তৈরি করে রাজ্য সরকার। 

এবার সেখান থেকেই ৭জন জায়গা করে নিয়েছে কৃতীদের তালিকায়। এদের মধ্যে রয়েছেন, শিলিগুড়ির খালপাড়ার বিদ্যাসাগর রোডের বাসিন্দা চৈতন্য খেমানি। এর আগে ২বার UPSC দিয়ে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু আশা হারাননি। এবার ১৫৮ ব়্যাঙ্ক করেছেন চৈতন্য।সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়ে স্বপ্ন পূরণ করেছেন ঈশান সিংহও। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ২৩৪ র‍্যাঙ্ক করেছেন তিনি। বজবজের মোল্লার গেটের সিংহ পরিবারে খুশির হাওয়া।

২৯৪তম স্থানে নাম রয়েছে রাজারহাট নিউটাউনের বাসিন্দা ঋষভ সিংহের। চতুর্থবারের চেষ্টায় সফল হলেও আশানুরূপ হয়নি ফল! তাই আবার UPSC পরীক্ষায় বসতে চান ঋষভ।এই তিন কৃতীই রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

এই স্টাডি সেন্টারের চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন ডিজি ও রাজ্যের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ কর পুরকায়স্থ বলেন,রাজ্য সরকারের এই স্টাডি সেন্টারে পড়াশোনার খরচ একেবারে নামমাত্র। সাফল্যও নজরকাড়া। তাই বাইরে কোথাও না গিয়ে ঘরোয়া পরিবেশে এখানেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন পড়ুয়ারা। www.csscwb.in এই ওয়েবসাইট থেকেই ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget