এক্সপ্লোর

Jadavpur University: AI এবং রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির ব্যবহার! র‍্যাগিং রুখতে পদক্ষেপ যাদবপুরে

ISRO Visit: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি প্রয়োগ করে নিরাপত্তা জোরদার করা হবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রেডিও ফিকোয়েন্সি আইডেনটিফিকেশন প্রযুক্তি প্রয়োগ করে নিরাপত্তা জোরদার করা হবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের। সঙ্গে নিরাপত্তার জন্য় থাকবে সিসিটিভি। ইসরোর প্রতিনিধি দলের যাদবপুর বিশ্ববিদ্য়ালয় (Jadavpur University)পরিদর্শনের পর প্রাথমিকভাবে এমনটাই ঠিক হয়েছে বলে খবর। আজ দ্বিতীয় বার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পরিদর্শনে আসে ইসরোর প্রতিনিধি দল।

র‍্যাগিং রুখতে পদক্ষেপ যাদবপুরে: মঙ্গলবারের পর বুধবার, ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আনাচ-কানাচ ঘুরে দেখল ISRO-র প্রতিনিধি দল। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি প্রয়োগ করে নিরাপত্তা জোরদার করা হবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের। প্রাথমিকভাবে, এমনটাই ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবারই ইসরোর দুই বিজ্ঞানী আসেন যাদবপুরের ক্যাম্পাসে। বর্তমানে কী ধরনের সুরক্ষা রয়েছে তা জানতে চান নিরাপত্তারক্ষীদের কাছে। কোন গেট দিয়ে মূলত কারা যাতায়াত করেন, সে বিষয়ে তথ্য নেন। কোন গেট দিয়ে প্রতিদিন কতজন যাতায়াত করেন তাও জানতে চাওয়া হয়। ক্যাম্পাস পরিদর্শনের পর, অধ্যাপকদের বিশেষ দল ও অস্থায়ী উপাচার্যর সঙ্গে বৈঠক করেন ISRO-র বিজ্ঞানীরা।                   

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, পড়ুয়া ১৩ হাজারের বেশি। হস্টেল ১৫টি। আবাসিক ২ হাজারের বেশি। বিশ্ববিদ্য়ালয়ের মোট গেট ৫টি। যার মধ্য়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় ৩ ও ৫ নম্বর গেট। এদিন তাও খতিয়ে দেখেন ইসরোর বিজ্ঞানীরা। গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। ওঠে র‍্যাগিং-এর অভিযোগ।এরপরই শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে ISRO-র কাছে সাহায্য চান রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস (C V Anand Bose)। এমনকী ২৫ অগাস্ট, মালদা যাওয়ার সময় ট্রেন থেকেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে ফোন করেন তিনি। বুধবার, যে মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে পড়ুয়ার মৃত্যু হয় সেই হস্টেলও ঘুরে দেখেন ইসরোর বিজ্ঞানীরা। সূত্রের খবর, পরিদর্শনের পর তাঁদের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে রিপোর্ট দেবেন ইসরোর প্রতিনিধিরা। এরপর বাজেট বরাদ্দ করা হবে। এদিকে, সূত্রের খবর, ক্লোজ সার্কিট ক্য়ামেরা বসানো নিয়ে, বিশ্ববিদ্য়ালয়ের তরফে ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও, আদতে তা কবে বসবে, তা এখনও বিশ বাঁও জলে।

আরও পড়ুন: Cow Smuggling Case: অনুব্রতর রাজ্যে ফেরার আশা আরও ক্ষীণ? দিল্লিতে মামলা স্থানান্তরে উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget