এক্সপ্লোর

Hemtabad Parcel Blast: হেমতাবাদ বিস্ফোরণকাণ্ডে ধৃত টোটোচালকের ১০ দিনের পুলিশি হেফাজত

Hemtabad Parcel Blast: শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর নামে দোকানে একটি পার্সেল রেখে যান ধৃত টোটোচালক।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: হেমতাবাদ পার্সেল বিস্ফোরণকাণ্ডে (Hemtabad Parcel Blast) ধৃত টোটোচালকের ১০ দিনের পুলিশি হেফাজত। সোমবার রায়গঞ্জ আদালতে তোলা হয় রঞ্জন রায় নামের ওই ধৃতকে। নিজে টোটো চালিয়ে এসে ওষুধের দোকানে তিনিই পার্সেলটি নামিয়ে রেখে চম্পট দেন বলে জানান সরকারের পক্ষের আইনজীবী। ধৃতকে হেফাজতে রেখে জেরার অনুমতি চাওয়া হয়। সেই আবেদনে মঞ্জুর করেন সিজিএম আদালতের বিচারক। ধৃতকে জেরা করে গুরুত্বপূর্ণ তদন্ত হাতে আসবে বলে আশাবাদী পুলিশ।

রবিবার সকালে টোটোচালক রঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনের ২৮৬ এবং ৩৩৬ ধারায় মামলা দায়ের করা হয়। বিস্ফোরক আইনের ৩ এবং ৪ নম্বর ধারাতেও মামলা দায়ের হয় অভইযুক্তের বিরুদ্ধে। এর পর তাঁকে জেরা করেত ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়। সোমবার তাতেই অনুমোদন মিলল। পুরনো শত্রুতা থেকে পরিকল্পনা মাফিক বিস্ফোরক বোঝাই পার্সেল পাঠানো হয়েছিল কি না, এই ঘটনায় আর কে কে যুক্ত, রঞ্জনকে জেরা করে বিশদ তথ্য উঠে আসবে বলে মনে করছে পুলিশ।

শুক্রবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) সংলগ্ন হেমতাবাদে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। গতকাল বিকেলে সেখানে ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর নামে দোকানে একটি পার্সেল রেখে যান ধৃত টোটোচালক (Toto Driver)। পার্সেল নামিয়ে রেখে তৎক্ষণাৎ কার্যত উধাও হয়ে যান তিনি। সেই পার্সেলটি ঘুলতেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন বাবলু-সহ দোকানে উপস্থিত চার জন। এর মধ্যে তিন জনকে রায়গঞ্জ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেত হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে যান অন্য জন।

আরও পড়ুন: Polba-Dadpur News: আধার সংযুক্তিতে গঙ্গাজল কেনা বাধ্যতামূলক! মোদি বলেছেন, দাবি বিজেপি নেতার, পাল্টা তৃণমূলের

পুলিশ সূত্রে জানা যায়, পার্সেলের উপর শুধুমাত্র বাবলুর নাম এবং ফোন নম্বরেরই উল্লেখ ছিল। কে ওই পার্সেল পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন, তা লেখা ছিল না। এই ঘটনায় প্রাণহানি না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, অবিলম্বে তাঁদের গ্রেফতারি এবং কড়া শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী। এ নিয়ে পুলিশ এবং প্রশাসনের উপর চাপ বাড়াতেই শনিবার দিনভর সেখানে বন্‌ধ কর্মসূচিও পালিত হয়।

তবে রঞ্জনকে জেরা করতে কম ঝক্কি পোহাতে হয়নি পুলিশকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, পার্সেলটি পৌঁছে দেওয়ার সময় টোটোয় এক মহিলা বসেছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তাঁকে শনাক্ত করার চেষ্টা চালানো হয়। তার পর টোটোটিকে শনাক্ত করা যায়। সেই সূত্র ধরেই হদিশ মেলে রঞ্জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget