এক্সপ্লোর

Uttarbanga Express: ফের প্রশ্নের মুখে সুরক্ষা, ট্রেনের মিডল বার্থের শিকল খুলে মাথা ফাটল যাত্রীর

West Bengal News: রবিবার সকালে শিয়ালদা স্টেশনে ঢোকার সময়ে লোয়ার বার্থে বসেছিলেন ওই যাত্রী। সেই সময় আচমকা তার মাথায় খুলে পড়ে মিডল বার্থের শিকল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttarbanga Express) মিডল বার্থের শিকলের আঘাতে মাথা ফাটল যাত্রীর। শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটলেও রেলের কোনও চিকিৎসকের সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছে আহতের পরিবার। পাশাপাশি রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ আঙুল তোলা হয়েছে রেল কর্তৃপক্ষের দিকেও। যাত্রীদের অসাবধানতাতেই দুর্ঘটনা বলে পাল্টা দায় চাপিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

মাথা ফাটল যাত্রীর: কেরলের ছায়া এবার কলকাতায়। উত্তরবঙ্গ এক্সপ্রেসের মিডল বার্থের শিকল খুলে রক্তাক্ত হলেন যাত্রী। ফের একবার প্রশ্নের মুখে রেলের রক্ষণাবেক্ষণ। আহত রেলযাত্রী বিমলেন্দু রায় (৭০) দিনহাটার বাসিন্দা। জানা গেছে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে সস্ত্রীক ওই ব্যক্তি কোচবিহার থেকে কলকাতায় মেয়ের বাড়িতে আসছিলেন। রবিবার সকালে শিয়ালদা স্টেশনে ঢোকার সময়ে লোয়ার বার্থে বসেছিলেন ওই যাত্রী। সেই সময় আচমকা তার মাথায় খুলে পড়ে মিডল বার্থের শিকল। মাথা ফেটে ঝরঝর করে রক্ত বেরোতে থাকে। আহত ওই যাত্রীর পরিবারের অভিযোগ, শিয়ালদা স্টেশনে ঘটনা ঘটলেও রেলের কোনও চিকিৎসকের সহায়তা মেলেনি। শেষপর্যন্ত সহযাত্রীরাদের উদ্যোগে রেলের কর্মরত TTE তাঁকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় ফিরল গত জুন মাসে, কেরল থেকে নয়াদিল্লিগামী এর্নাকুলাম-হযরত নিজামুদ্দিন মিলেনিয়াম এক্সপ্রেসে আপার বার্থ ভেঙে এক যাত্রীর মৃত্যুর ভয়াবহ স্মৃতি। ১৫ জুন, কেরলের বাসিন্দা আলি খান নামে ওই ট্রেনযাত্রীর ওপর ভেঙে পড়েছিল মিডল বার্থ। ৩ দিন পর গত ১৮ জুন হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

কিন্তু কেন বারবার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা?নিয়ম মেনে রেলের টিকিটের ভাড়া বাড়ছে। ক্রমশ দামি হচ্ছে রেল সফর। কিন্তু কোথাও কি যাত্রী পরিষেবা ও রক্ষণাবেক্ষণের দিকে নজর কম দেওয়া হচ্ছে? পরপর দুর্ঘটনায় এমন প্রশ্নই তুলছেন রেলযাত্রীদের একাংশ। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই দুর্ঘটনাকে যাত্রীদের অসাবধানতা বলে পাল্টা দাবি করেছে রেল। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "যাত্রীরাই সাবধান হলে এই ঘটনা হয় না। আমাদের অ্যাম্বুল্যান্সেই নিয়ে যাওয়া হয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rain Alert: বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, দক্ষিণে ঝমঝমিয়ে বৃষ্টি কবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Uttar Dinajpur BDO: বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক, সকলের কাছেই পৌঁছে গেল চিঠি
বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক, সকলের কাছেই পৌঁছে গেল চিঠি
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget