এক্সপ্লোর

Valentine Day 2022: প্রেম দিবসে গোলাপে অজানা ভাইরাস, প্রবল লোকসানের মুখে চাষিরা

Rose Farming: পাঁশকুড়ার ক্ষীরাইয়ের ফুলের উপত্যকায় যখন সমারোহ, তখন পাঁশকুড়ার অন্য প্রান্তে গোলাপের বাগানে কার্যত যেন আঁধার ঘনিয়ে এসেছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: প্রেম দিবসের আগেই গোলাপে এক অন্য কাঁটা। অজানা ভাইরাসে আক্রান্ত গোলাপ। কয়েক মাস আগে কংসাবতী নদীর জলে নষ্ট হয়েছে অধিকাংশ গোলাপ গাছ। ফলে চাহিদা থাকলেও যোগানে ঘাটতি রয়েছে ভালোবাসার সপ্তাহে। ফলে পাইকারি দরে গোলাপের প্রতি শ' বিকোচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। প্রবল সমস্যায় পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের গোলাপ চাষিরা। 

পাঁশকুড়ার ক্ষীরাইয়ের ফুলের উপত্যকায় যখন সমারোহ, তখন পাঁশকুড়ার অন্য প্রান্তে গোলাপের বাগানে কার্যত যেন আঁধার ঘনিয়ে এসেছে। আজ ভ্যালেন্টাইনস ডে। প্রেম দিবসে ভালবাসার মানুষটির জন্য একটি টাটকা গোলাপ উপহার, চাই-ই চাই সবার। কিন্তু সেই গোলাপে এবার কাঁটা অজানা ভাইরাস। তারফলে ক্রমশ নষ্ট হচ্ছে গোলাপ গাছ। 

পাঁশকুড়া থানার অন্তর্গত মাইসোরা, পঞ্চম দুর্গা, রাজশহর, নস্করদিঘির বিস্তীর্ণ এলাকাতে নদীপাড় ঘেঁষে চাষ হয় গোলাপের। দূর থেকে যে দৃশ্য নয়নাভিরাম। তবে এবার অজানা ভাইরাসের প্রকোপের পাশাপাশি, বেশ কয়েক মাস আগে কংসাবতী নদীর জলস্তর বাড়ায় নষ্ট হয়ে গিয়েছিল গোলাপ বাগান। যে কয়েকটি গোলাপ বাগান এই অকাল বর্ষণ থেকে রক্ষা পেয়েছিল, সেগুলোতেও তেমন ফুল নেই। আবার যেগুলোতে ফুল আছে সেগুলোতে আবার দেখা দিয়েছে ভাইরাস।

অজানা এই ভাইরাসের কারণে ফুল গাছ নষ্ট হয়ে গিয়েছে। ফুলের পাপড়িতে কালো রঙের আস্তরণের সৃষ্টি হয়েছে। ফলে সেই 'কাজল কালো' ছাপ পড়া গোলাপ বাজারে বিক্রি হচ্ছে না। ফুলের জোগান না থাকায় ভালো ফুল ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ভ্যালেন্টাইনডে কে সামনে রেখেই প্রতিবছর গোলাপ‌ বিক্রি হত চড়া দামে। আর গোলাপের যোগানও থাকত ব্যাপক হারে। বিঘার পর বিঘা জমি থেকে লাখ লাখ টাকার গোলাপ বিক্রি হয়ে থাকে ফুল বাজারে। 

কিন্তু এইবছর অকাল বর্ষণ ও এক অজানা ভাইরাসের সংক্রমণের কারণে  বিঘার পর বিঘা জমির গোলাপ চাষ নষ্ট হয়েছে। রোগ লেগে নষ্ট হয়েছে ফুল, ঝরে পড়ছে পাতা। গোলাপ ফুলের কুঁড়ি ফোটার শুরুতেই শুকিয়ে যাচ্ছে ফুল। চাষীদের অভিযোগ সার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না গোলাপ গাছগুলোকে। ফলে চিন্তার ভাঁজ রয়েছে চাষীদের কপালে। নষ্ট হওয়া ফুলগুলিকে বাগানের বাইরেই ফেলে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। লাভের সময় ক্ষতির শিকার হচ্ছেন চাষিরা।

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget