এক্সপ্লোর

Rail Roko: আন্দোলনে স্তব্ধ সারি সারি ট্রাক, আনাজ পচে ব্যাপক ক্ষতি কৃষক ও ব্যবসায়ীদের

Vegetables Rot: কুড়মি আন্দোলনের জেরে স্তব্ধ ৬ নম্বর জাতীয় সড়ক, সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে ট্রাক। প্রভাব পড়েছে শাকসবজির বাজারে।ভিন রাজ্যে রফতানির জন্য রেখে দেওয়া সবজি পড়ে থেকে নষ্ট হচ্ছে।

অমিতাভ রথ, কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্য, ঝাড়গ্রাম: কুড়মি (kurmi) আন্দোলনের (agitation) জেরে স্তব্ধ (stalled) ৬ নম্বর জাতীয় সড়ক (national highway), সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে ট্রাক (truck)। প্রভাব পড়েছে শাকসবজির (vegetables) বাজারে। ভিন রাজ্যে রফতানির জন্য রেখে দেওয়া সবজি পড়ে থেকে নষ্ট হচ্ছে। ব্যাপক লোকসানের (loss) মুখে পড়েছেন কৃষক (farmer) ও ব্যবসায়ীরা (traders)।

কী পরিস্থিতি?
পাঁচ দিন ধরে চলছে আন্দোলন। তার জেরে ভোগান্তি পশ্চিমাঞ্চলের। পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ। আটকে দেওয়া হয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক। পাশাপাশি ঝাড়গ্রামের লোধাশুলিতেও ৬ নম্বর জাতীয় সড়কে শুরু হয়েছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তি সাধারণ মানুষের। ঘণ্টার পর ঘণ্টা আটকে গিয়ে নাজেহাল অবস্থা তাঁদের। একই সঙ্গে বাইরে থেকে যে সব কাঁচামাল আসে, সে সবও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ফলে সেগুলিও নষ্ট হচ্ছে। বাংলা থেকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা যাওয়ার অন্যতম মাধ্যম এই ৬ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার জোগাড়। যেমন ঝাড়গ্রামের জুবিলি মার্কেট। এখান থেকে প্রতিবেশি রাজ্যগুলিতে শাকসবজি যায়। কিন্তু আন্দোলনের জেরে ভিন রাজ্য থেকে কোনও পণ্যবাহী গাড়ি আসতে পারেনি। আবার এ রাজ্য থেকেও গাড়ি অন্যত্র যেতে পারছে না। ফলে চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ঝুলন রায় নামে এক ব্যবসায়ীর কথায়, ' বিক্রিবাটা হচ্ছে না। দাম কম হচ্ছে।' তিনি আরও জানালেন, ঝাড়গ্রামের ১৫-২০ কিলোমিটার ভিতর থেকে সবজি আসে। কিন্তু এখন সব বন্ধ। একদিকে হাতির ভয়, তার উপর অবরোধ। সব মিলিয়ে জেরবার অবস্থা। আর এক ব্যবসায়ীর কথায়, ঘাটশিলা, চাকুলিয়া, গিধনির মতো জায়গায় যায় এখানকার কাঁচা আনাজ। আবার এদিকে বিনপুর, বেলপাহাড়িও আসে। অবরোধে সবটাই লাটে উঠেছে। পাশাপাশি সাধারণ যাত্রিবাহী বাসও প্রায় বন্ধ। যে কটি চলেছে, তাতে বাদুরঝোলা ভিড়। পুজোর মুখে ঘরে ফিরতে গিয়ে তুমুল দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

আজকের ছবি...
গত ২০ তারিখ থেকে চলছে আন্দোলন। তার জেরে পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে পণ্যবাহী মালগাড়ি অবরুদ্ধ। খড়্গপুর-টাটা লাইনে ট্রেন চলছে না। এক ছবি চান্ডিল-আসানসোল লাইনেও। দক্ষিণ পূর্ব রেল সূত্র, এখনও পর্যন্ত আড়াইশো ট্রেন বাতিল হয়েছে। এদিনও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে রয়েছে হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনও। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি রুটের ট্রেন। যেমন খড়্গপুর-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রাপথ আদ্রাতেই শেষ করা হচ্ছে। এরকম আরও কিছু ট্রেনের যাত্রাপথ আদ্রাতেই শেষ হচ্ছে। তবে দক্ষিণ পূর্ব রেলের দাবি, রাজ্য সরকারের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। বিপর্যস্ত জাতীয় সড়কও। কবে মিটবে ভোগান্তি? স্পষ্ট নয়।

আরও পড়ুন:৫ দিন পার, কুড়মিদের রেল অবরোধ চলছেই

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget