এক্সপ্লোর

Rail Roko: ৫ দিন পার, কুড়মিদের রেল অবরোধ চলছেই

Kurmi Community:তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ অব্যাহত।

বিশ্বজিৎ দাস, সুনীত হালদার ও হংসরাজ সিংহ, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর: পাঁচদিনে পড়ল কুড়মিদের (Kurmi) বিক্ষোভ-আন্দোলন (agitation)। তফশিলি উপজাতি (scheduled tribe) তালিকায় অন্তর্ভুক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার (purulia) কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের (paschim medinipur) খেমাশুলি স্টেশনে রেল অবরোধ অব্যাহত। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ। অবরোধের জেরে জাতীয় সড়কে ট্রাক, লরি, বাসের কয়েক কিলোমিটার লম্বা লাইন। চরম ভোগান্তির (harrasement) শিকার সাধারণ মানুষ।

কী পরিস্থিতি?
গত ২০ তারিখ থেকে চলছে আন্দোলন। তার জেরে পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে পণ্যবাহী মালগাড়ি অবরুদ্ধ। খড়্গপুর-টাটা লাইনে ট্রেন চলছে না। এক ছবি চান্ডিল-আসানসোল লাইনেও। দক্ষিণ পূর্ব রেল সূত্র, এখনও পর্যন্ত আড়াইশো ট্রেন বাতিল হয়েছে। এদিনও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে রয়েছে হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনও। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি রুটের ট্রেন। যেমন খড়্গপুর-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রাপথ আদ্রাতেই শেষ করা হচ্ছে। এরকম আরও কিছু ট্রেনের যাত্রাপথ আদ্রাতেই শেষ হচ্ছে। তবে দক্ষিণ পূর্ব রেলের দাবি, রাজ্য সরকারের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। বিপর্যস্ত জাতীয় সড়কও। সারি সারি ট্রাক দাঁড়িয়ে সেখানে। টানা পাঁচ দিন ধরে এভাবে ট্রাক আটকে থাকায় তাতে থাকা বহু জিনিস নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যদিও আন্দোলনকারীদের দাবি একটাই, তাঁদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত না করা হওয়া পর্যন্ত এটা চলবেই। এক ছবি পুরুলিয়ার কুস্তাউরেও। সকাল থেকে আন্দোলনে যোগ দিয়েছেন মহিলা ও শিশুরা। রেললাইনে বিশাল ভিড়। স্লোগান উঠছে ঘন ঘন।

প্রেক্ষাপট...
সূত্রের খবর, অচলাবস্থা কাটাতে গত কাল দুপুর ৩টের সময় আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতর। কিন্তু সরকারের সঙ্গে আপাতত কোনও বৈঠক নয়, স্পষ্ট জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অনড় বিক্ষোভকারীরা, ফলে দুর্ভোগ মেটার কোনও আশু সম্ভাবনা নেই বলেই ধারণা। অভিযোগ, মিলছে না খাবার, অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে পানীয় জলও। হাওড়া স্টেশনে আটকে বহু যাত্রী। বাঁচানোর কাতর আর্তি হাওড়া স্টেশনে আটকে পড়া ক্যান্সার রোগীর। 

কুড়মিদের রেল ও সড়ক অবরোধ: যেদিকে দু’চোখ যায় ধু ধু প্রান্তর, আশপাশে কোনও দোকান পাট নেই। এমন জায়গায় জাতীয় ড়কের ওপর দাঁড়িয়ে কয়েক হাজার লরি, ট্রাক, পণ্যবাহী গাড়ি। কুর্মি আন্দোলনের জেরে বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা। চরম ভোগান্তিতে পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। মঙ্গলবার ভোর থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে, ৬ নম্বর জাতীয় সড়ক। আটকে রয়েছে কয়েক হাজার ট্রাক। সার দিয়ে দাঁড়িয়ে, রাঁচিগামী একের পর এক বাস, দেখা দিয়েছে চরম খাদ্য ও জলের সঙ্কট। খিদে পেলে কোথায় যাবেন? কোথায় পাবেন পানীয় জলটুকু, জানেন না দীর্ঘপথ পেরিয়ে আসা লরি চালকরা। 

ট্রেন বাতিল: কুড়মি আন্দোলনের প্রভাব পড়েছে রেল পরিষেবার উপর। রেল অবরোধের জেরে শুক্রবারও আপ ডাউন মিলিয়ে ৪০টি ট্রেন বাতিল করা হয়েছিল। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের, এমনটাই রেল সূত্রে খবর। বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস,  ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস-সহ ৪০টি ট্রেন।
কিন্তু এই ভোগান্তির শেষ কোথায়? কী ভাবে স্বাভাবিক হবে রেল পরিষেবা ও বাকি যান চলাচল? পাঁচ দিন পেরোলেও স্পষ্ট নয় উত্তর।

 

আরও পড়ুন:১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget