এক্সপ্লোর

Vice President Election: বিরোধীদের বৈঠকে নেই তৃণমূল, উপরাষ্ট্রপতি পদে ধনকড়কেই কি সমর্থন! অবস্থান ঘিরে ধোঁয়াশা

Jagdeep Dhankhar: ধনকড়ের বিরুদ্ধে এর আগে, বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্বয়ং মমতা। তিন দশক আগের জৈন হাওয়ালা কাণ্ডের প্রসঙ্গ টেনে ধনকড়কে ‘আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ করেছিলেন।

কলকাতা: একেবারে শুরুর দিন থেকে রাজ্যের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছেন তিনি। বিভিন্ন বিষয়ে দু’পক্ষের মধ্যে বাগযুদ্ধ চরমে পৌঁছতে দেখা গিয়েছে একাধিক বার। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, তাঁকে রাজ্য থেকে সরাতে চেয়ে বার বার কেন্দ্রকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সদ্য় প্রাক্তন রাজ্যপাল, সেই জগদীপ ধনকড়কেই (Jagdeep Dhankahr) উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তবে এই ঘোষণার দিন কয়েক আগেই পাহাড়ে ধনকড়ের সঙ্গে ‘সৌজন্য’ বৈঠকে দেখা যায় বাংলার মুখ্য়মন্ত্রীকে। অসমের মুখ্যমন্ত্রী তথা নরেন্দ্র মোদি-অমিত শাহ ঘনিষ্ঠ হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। তাতেই প্রশ্ন উঠছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কি ধনকড়কে সমর্থন জানাবে তৃণমূল? জোড়াফুল শিবির যদিও প্রকাশ্যে বিরোধীদের প্রার্থীকেই সমর্থনের কথা বলছে, কিন্তু তাদের অবস্থান নিয়ে ধন্দ কাটছে না (Vice President Election)।

উপরাষ্ট্রপতি পদে কাকে সমর্থন তৃণমূলের!

২০১৯ সালে ধনকড় রাজ্যপালের পদে শপথ নেওয়ার পর থেকে পরবর্তী তিন বছর তাঁর সঙ্গে তৃণমূল এবং রাজ্য সরকারের নজিরবিহীন সংঘাত দেখা গিয়েছে। একবার নয়, বার বার একই ঘটনার পুনরাবৃত্তি চোখে পড়েছে। মমতা এবং ধনকড় স্বয়ংও দফায় দফায় বাগযুদ্ধে জড়িয়েছেন। পরস্পরকে আক্রমণ করতে গিয়ে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন।

এক দিকে, ধনকড়কে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেলন মমতা। অন্য দিকে, মমতা সরকারের আমলে বাংলা গ্যাস চেম্বার হয়ে উঠেছে, গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত হয়েছে বলে পাল্টা মন্তব্য ছুড়ে দেন ধনকড়। রাজ্য এবং রাজ্য়পালের মধ্যে এমন বেনজির সংঘাত আগে সে ভাবে চোখে পড়েনি। তাই ধনকড় উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতেই, মমতা তথা তৃণমূলের অবস্থান জানতে আগ্রহী রাজনৈতিক মহল। কারণ বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ হলেও, ধনকড়কে সরানোও মমতার কাছে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। 

ধনকড়ের বিরুদ্ধে এর আগে, বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্বয়ং মমতা। তিন দশক আগের জৈন হাওয়ালা কাণ্ডের প্রসঙ্গ টেনে ধনকড়কে ‘আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁর বক্তব্য় ছিল, ‘‘উনি একজন আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। জৈন হাওয়ালা মামলায় নাম রয়েছে ওঁর। এমন একজনকে কি ভাবে রাজ্যপাল করতে সম্মতি দিল কেন্দ্র?’’

আরও পড়ুন: Mamata Banerjee Security: গৌরী লঙ্কেশ হত্যাকে পাথেয় করেই এগোচ্ছে পুলিশ, মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের তদন্ত ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতে

আবার মমতাকে আক্রমণ করতে গিয়ে ধনকড়কে বলতে শোনা যায়, ‘‘আমার জন্য এটা খুব সমস্যার হয়, যখন কেউ বলেন, পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। আমার জন্য এটা খুব সমস্যার হয়, যখন কেউ বলেন, পশ্চিমবঙ্গ দুর্নীতির আস্তানা। এখন এর সঙ্গে আরও দু-তিনটে মারাত্মক অভিযোগ জুড়ে গিছে, যেমন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ।’’

তবে সেখানেই থামেনি বাগযুদ্ধ। ধনকড়কে কটাক্ষ করতে গিয়ে মমতাকে বলেন, ‘‘একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়... রাজ্যপালের কয়লার কাজ থাকলে যেতেই পারেন। উনি তো ওদেরই লোক।’’ জবাবে ধনকড় বলেন, ‘‘এটা ক্রিকেট টিম নয় যে সবাইকে নামিয়ে দেবেন... আমাকে আক্রমণের জন্য একটা আলাদা বিভাগ করুন... অন্তত বাকি মন্ত্রীরা মন দিয়ে কাজ করতে পারবে।’’

তৃণমূলের অবস্থান ঘিরে বাড়ছে ধন্দ

সাংবিধানিক পদে থেকে রাজ্য়পাল বিশেষ একটি দলের এজেন্ট হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা। বিজেপি-র সঙ্গে তাঁর হৃদ্য়তা বোঝাতে তৃণমূলের তরফে রাজ্য়পালকে ‘পদ্মপাল’ বলে কটাক্ষও করা হয়। রাজ্য়পালকে ট্য়ুইটারে ব্লক করে দিয়েছেন বলেও জানান মমতা। কিন্তু এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি হিসেবে ধনকড়ের নাম ঘোষণা হওয়ার পর, ১৭টি বিরোধী দলের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী চয়ন থেকে সোমবার দিল্লিতে শরদ পওয়ারের বাড়িতে বিরোধীদের বৈঠক, কোনওটিতেই তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না।  তাই তৃণমূলের অবস্থান ঘিরে জল্পনা বৃদ্ধি পাচ্ছে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget