এক্সপ্লোর

Vidyasagar University Chaos: 'বেল্ট খুলে মারে ওসি, গায়ে গরম মোম ঢেলে ছ্যাঁকা!' পুলিশের বিরুদ্ধে সরব AIDSO

West Midnapore News: মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩ প্রাক্তনীর কথায়। 

কলকাতা: ছাত্র ধর্মঘটের দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড। গেট থেকে পুলিশের ধরপাকড়ের অভিযোগ AIDSO-র আন্দোলনকারীদের। থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগের সরব AIDSO। 

যাদবপুরকাণ্ডে ছাত্রদের করা মামলায় বুধবারই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই দিনই পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হল SUCI-এর ছাত্র সংগঠন AIDSO। মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩ প্রাক্তনীর কথায়।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে পড়ুয়া জখম হওয়ার ঘটনার প্রতিবাদে গত সোমবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল SFI। AIDSO সূত্রে দাবি, সিপিএমের ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটে সমর্থন জানিয়ে ওই দিন পথে নেমেছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রাক্তনী AIDSO-র অভিযোগ, ক্যাম্পাসের কাছে পৌঁছনোর অনেক আগেই তাঁদের আন্দোলনকারীদের জবরদস্তি থানায় তুলে নিয়ে যায় পুলিশ। 

এদিন AIDSO সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশ্রীতা সোরেন বলেন,  "আমি যখন আমার নাম, পরিচয় লিখছি, ওসি বলল, মোমবাতি নিয়ে এসো। মোমবাতি তারা (পুলিশ) নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে, সেই মোমবাতির জ্বলন্ত যে মোম, সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। এই য়ে হাতের এখানে মোমবাতির মোম ঢেলে দেওয়া হয়েছে। এখনও সেই চিহ্ন আছে।এই ভাবে আমাকে মারতে থাকে। থানার ওসি বলছেন, "আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে, যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনও খোঁজ পাবে না। এই রকমভাবে আমাদের থ্রেট দেয়।"

এদিন AIDSO-র তরফে পুলিশের বিরুদ্ধে যে সব ভয়ঙ্কর অভিযোগ করা হয়েছে, তার মধ্যে সিসি ক্যামেরার নজরদারির বাইরে নিয়ে অত্যাচারের অভিযোগও রয়েছে।  সুশ্রীতা জানান, "আবার আমাকে সিসিটিভির আওতার বাইরের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, যে তোমরা এই যে কাজটা করেছো, এটা তোমরা ভুল স্বীকার করে ক্ষমা চাইবে। শান্তিপূর্ণভাবেই গিয়েছিলাম। কোনও পুলিশের ওপরেও আক্রমণ করিনি, গায়ে হাত তুলিনি। তা ছাড়া কোনও ছাত্রকেও জোরজবরদস্তি আমরা করিনি যে, ক্লাস করতে হবে না। কোনও অন্যায় কাজ করিনি। কেন আমাদের ক্ষমা চাইতে হবে।''

আরও পড়ুন: Maha Kumbh Missing Case: কুম্ভ স্নান করতে গিয়ে নিখোঁজ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মল্লারপুরের পরিবার

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget