এক্সপ্লোর

Paschim Medinipur: অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ, রুখতে তৎপর গ্রামবাসীরাই

Villagers Stop Illegal Deforestation:সরকারি গাছ অবৈধভাবে কাটা আটকাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু'নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের গঙ্গারামপুর এলাকার ঘটনা।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: সরকারি গাছ (tree) 'অবৈধভাবে' (illegal) কাটা (deforestation) আটকাতে এগিয়ে এলেন গ্রামবাসীরা (villagers)। পশ্চিম মেদিনীপুর (pashchim medinipur) জেলার খড়গপুর দু'নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের গঙ্গারামপুর এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গত কাল থেকে অবৈধভাবে গ্রামীণ রাস্তার দু'ধারে সরকারি গাছ কাটা চলছে। ঠিকাদারদের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে দাবি স্থানীয়দের। তার পরই বন্ধ হয় প্রক্রিয়াটি।

কী ঘটেছিল?
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, গত কাল গাছ কাটা শুরু হতেই তাঁরা বাধা দিয়েছিলেন। তাঁদের অভিযোগ, তৃণমূল-পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে গাছ কাটার ব্যাপারে স্থানীয়রা প্রশ্ন করলে তিনি তাঁদেরও জানিয়ে দেন, এই ব্যাপারে কোনও অনুমতি দেওয়া হয়নি। তারপরেই আজ সকালে ঠিকাদার লোকেদের গাছ কাটতে নিয়ে গেলে এলাকার বাসিন্দারা তাঁকে বাধা দেন। জানতে চান, বৃক্ষহননের অনুমতি রয়েছে কিনা। দাবি, ঠিকাদার এমন কোনও অনুমতির কাগজ দেখাতে পারেননি। ফলে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা।

অভিযোগ নতুন নয়...
স্থানীয়দের বক্তব্য, এখানে অবৈধভাবে গাছ কাটার ঘটনা নতুন নয়। গ্রাম পঞ্চায়েতের কোনও অনুমতি না থাকলেও গাছ কাটছিলেন ঠিকাদার এমনই দাবি এলাকাবাসীর। যদিও ঠিকাদার সেই অভিযোগ মানেননি। জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়েই তিনি এই কাজে হাত দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে অনুমতির কাগজ তাঁর কাছে নেই। এদিকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, গাছ কাটতে গেলে পঞ্চায়েত দফতরে টেন্ডার ডাকা হয়। তারপরে গাছ কাটার জন্য অনুমতি দেওয়া হয়। তাঁদের থেকে গাছ কাটার কোনও অনুমতি নেওয়া হয়নি। গোটা বিষয়টি নিয়ে খোঁচা মারতে ছাড়েনি বিজেপি। তাঁদের কটাক্ষ, অনুমতি ছাড়াই স্থানীয় তৃণমূলের মদতে অবৈধভাবে গাছ কাটা চলছে। উল্লেখ্য, গত অক্টোবরেই দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প নিয়ে বিতর্কের মাঝে সরকারি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল বীরভূমের মহম্মদবাজারে। সেখানে বড় গাছের কেটে নেওয়া গুঁড়ি পড়ে থাকতে দেখা গিয়েছে বলে তুঙ্গে ওঠে বিতর্ক। অভিযোগ, পুজো শেষ হতেই প্রশাসনের ঢিলেঢালা নজরদারির সুযোগ নিয়ে কেটে ফেলা হয়েছিল শিরীষ, শিশু, সোনাঝুরি-সহ ৩৩টি গাছ। মহম্মদবাজার থেকে দেউচা যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে নির্বিচারে সরকারি গাছ কেটে ফেলা হয় বলে শোনা যায়। কিন্তু গাছ কাটল কারা? স্থানীয়দের দাবি, বেআইনিভাবে গাছ কাটায় অভিযুক্ত গ্রামেরই দুই প্রভাবশালী ব্যক্তি। 

আরও পড়ুন:'কংগ্রেসের কু-শাসন না দেখেও প্রত্যাখ্যান করেছে যুব সম্প্রদায়ের ১ কোটি' গুজরাতে পদ্ম-রেকর্ডে খোঁচা মোদির

সেরা শিরোনাম

Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Tigers in Buxa: শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
Minakshi Mukherjee: তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?
Minakshi Mukherjee: তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?

ভিডিও

Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget