এক্সপ্লোর

Chicken Pox: ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে, চিকেন পক্সে বাড়ছে মৃত্যু

West Bengal Chicken Pox: বেলেঘাটা আইডিতে চিকেন পক্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জানুয়ারি বীজপুরের বাসিন্দা ওই ব্যক্তি ভর্তি হন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে (West Bengal) বাড়ছে চিকেন পক্স (Chicken Pox) আক্রান্ত হয়ে মৃত্যুর (Death) ঘটনা। ১ সপ্তাহে বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে মৃত্যু হল ৩ জনের। বৃহস্পতিবার দুপুরে, উত্তর ২৪ পরগনার বীজপুরের বাসিন্দা বছর ৪৫-এর এক ব্যক্তির মৃত্যু হয়।                                         

এ নিয়ে বেলেঘাটা আইডিতে চিকেন পক্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জানুয়ারি বীজপুরের বাসিন্দা ওই ব্যক্তি ভর্তি হন। ১৬ জানুয়ারি তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বুকে সংক্রমণ-সহ একাধিক সমস্যা ছিল তাঁর।                                                 

বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, "আজ যে মারা গেছে তার কথা বলেছে, শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া, বুকে সংক্রমণ। অ্যাকিউট রিসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম। সব চেষ্টা করা হয়েছে। এবার যারা ভর্তি হচ্ছে নিউমোনিয়া, এনসেফ্যালোপ্যাথি, মস্তিষ্কে জ্বর উঠে যাওয়া, দেরিতে এসেছে।"                                       

আরও পড়ুন, 'মেধাশ্রী স্কলারশিপ' ঘোষণা মমতার! কারা পাবেন এই সরকারি প্রকল্পটির সুবিধা?

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, চিকেন পক্সে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছিলেন। তার মধ্যে ৭ জনেরই মৃত্যু হয়েছে। এখন CCU-তে রয়েছেন ১জন। বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের পর এবছর চিকেন পক্সের চরিত্র কিছুটা পাল্টেছে। যে সমস্ত রোগীরা আসছেন তাঁদের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে সংক্রমণ দেখা যাচ্ছে। রোগীরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন।                                                                                        

চিকিত্‍সকরা জানাচ্ছেন, এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা কম। বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।    

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget