এক্সপ্লোর

Viswa Bharati: উত্তরাখণ্ডে তৈরি হচ্ছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস, চলতি বছরেই শুরু পঠন পাঠন

Viswa Bharati Campus: ৪৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের, এমনটাই খবর। জমি দানের অনুমোদন উত্তরাখণ্ড মন্ত্রিসভার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এই প্রথম রাজ্যের বাইরে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উত্তরাখণ্ডের রামগড়ে হচ্ছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস। ৪৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের, এমনটাই খবর। জমি দানের অনুমোদন উত্তরাখণ্ড মন্ত্রিসভার। জুলাই থেকেই পঠন পাঠন শুরু, জানালেন বিশ্বভারতীর উপাচার্য। কেন্দ্রের কাছে ১৫০ কোটি টাকা অনুদান চাইল বিশ্বভারতী। 

বিশ্বভারতী মানেই রবিঠাকুরের একরাশ স্মৃতি। আর শান্তিনিকেতনের ছাতিমতলা থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরণ।  সেই বিশ্ববিদ্যালয় বীরভূম ছাড়িয়ে দ্বিতীয় ক্যাম্পাস এবার ভিন রাজ্য উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে , ৪৪.৪৬ একর জমি। রাজ্যের বাইরে, রবি ঠাকুরের শান্তিনিকেতনের যাত্রা পর্ব শুরু করার পরিকল্পনা জুলাইয়ে জানালেন বিশ্বভারতীর উপাচার্য।                             

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন,  জমি চেয়েছিলাম, জুলাইয়ে ৫ টা স্কুল শুরু করব, ল্যাঙ্গুয়েজ, রুরাল ডেভেলপমেন্ট। মোদির ইচ্ছেতে পাবলিক পলিসি নিয়ে ক্লাস। সূত্রের খবর, হিমালয়ের কোলে উত্তরাখণ্ডে এই ৪৫ একর জমিতে নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু করতে ১৫০ কোটি টাকা কেন্দ্রের কাছে চেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিছুদিনের মধ্যেই, এই অনুদান আসার কথা। ২০১৯ সাল থেকেই বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস গড়ার উদ্যোগ পর্ব শুরু। শেষমেশ মিলল সরকারিভাবে জমির অনুমোদন।                                       

আরও পড়ুন, মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালের সঙ্গে জোড়া মউ রাজ্যের, জানালেন মমতা

উত্তরাখণ্ডের যে রামগড়ে এই ক্যাম্পাস গড়ে উঠবে, সেই জায়গাটা বাঙালির কাছে অচেনা নয়। ঠাকুর পরিবার এই রামগড়েই একটা বাংলো বাড়ি কিনেছিল। তাকে ঘিরে সেখানকার প্রায় ১০ একর জমি এখনও বিশ্বভারতীর মালিকানাধীন। রবীন্দ্রনাথ স্বয়ং পরিবারের লোকজনকে নিয়ে রামগড়ে কাটিয়েছেন । রবি ঠাকুরের শেষের কবিতার লাবন্যের বিয়ে হয়েছিল এই রামগড়েই। একাধিক ঘটনা, গান, কবিতা জন্ম দিয়েছে পাহাড় ঘেঁষা এই বাংলো বাড়ি। সেই জায়গা এবং উত্তরাঘণ্ড সরকারের দেওয়া জায়গা মিলিয়ে মোট ৫৫ একর জমির ওপর গড়ে উঠবে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', কাদের ? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', কাদের ? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন
CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget