এক্সপ্লোর

North 24 Parganas News : গাইঘাটার ভোটারের নাম বাদ, একই নামে অন্য ঠিকানায় ভোটার !

Bengal Voter List Row: গাইঘাটার ভোটারের নাম বাদ, নাম-বাবার নাম একই রেখে রাজারহাট-নিউটাউন বিধানসভায় ভোটার ?

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: গাইঘাটায় ভোটার তালিকায় আজব কাণ্ড! গাইঘাটার ভোটারের নাম বাদ, একই নামে অন্য ঠিকানায় ভোটার থাকার অভিযোগ ! নাম, বাবার নাম একই রেখে রাজারহাট-নিউটাউন বিধানসভায় ভোটার ? উঠেছে প্রশ্ন। দায় কার? তা নিয়ে একে অন্যকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি। 

আরও পড়ুন, নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬

ছবি-ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি, অভিযোগ গাইঘাটার ভোটারের। বিডিও-কে লিখিত অভিযোগ গাইঘাটার সুটিয়ার বাসিন্দা পরিমল দাসের। '২০০৩ সালে ১৯ বছর বয়সে প্রথম ভোট দিয়েছি। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় নাম কাটা যায়। নেপথ্যে বড় চক্র থাকতে পারে, বলে অভিযোগ তুলেছেন পরিমল দাস। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার BDO। 

ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই উত্তর ২৪ পরগনায় আজব কাণ্ড!ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম উধাও। ছবি, ঠিকানা বদলে তৈরি হয়েছে নতুন ভোটার কার্ড এমনই অভিযোগ করেছেন গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পরিমল দাস।তাঁর দাবি,২০০৩ সালে ১৯ বছর বয়সে প্রথম ভোট দেন। অভিযোগ,আচমকাই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গত ১০ বছর ধরে ভোট দিতে পারছেন না ওই ব্যক্তি।

সম্প্রতি জানতে পারেন, তাঁর ও তাঁর বাবার নাম এবং একই এপিক নম্বরে ছবি আর ঠিকানা বদলে রাজারহাট-নিউটাউন বিধানসভায় তৈরি হয়েছে নতুন ভোটার কার্ড। অভিযোগকারীর দাবি, বৈধ ভোটারের নাম কেটে দেওয়ার পিছনে কোনও বড় চক্র কাজ করেছে। গাইঘাটার নাম বাদ পড়া ভোটার  পরিমল দাস বলেন,১০ বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটার নেট থেকে বার করে দেখি, অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে ঠিকানা, ছবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট-নিউটাউন ঠিকানা করে নিয়েছে। নাম, বাবার নাম সব এক আছে। 

এই নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল বাগ্‍‍যুদ্ধ। গাইঘাটার বিজেপি বিধায়কের অভিযোগ, ভুয়ো ভোটার, মৃত ভোটার রেখে ভোটে জেতার কৌশল নিয়েছে তৃণমূল। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির ওপর ভুয়ো ভোটার...প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে তারা জাল নাম, উল্টোপাল্টা নাম, ডেড ভোটার রেখে দিয়ে তৃণমূলে যারা আছে মমতার যাকা আছে তারা ১৪ বছরে পারদর্শী হয়ে গেছে। পাল্টা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। 

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি  নরোত্তম বিশ্বাস বলেন,'আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেন্ট্রাল থেকে করা হয়...কেন্দ্রীয় এজেন্সি হয়তো ঘুমোচ্ছে...তারা তাদের মতো ধরুক...এমন কাজ কেউ করে থাকলে একশো ভাগ অন্যায়।' অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।গাইঘাটা BDO   নীলাদ্রি সরকার বলেন, অভিযোগ জমা পড়েছে...তদন্ত করে দেখব...রাজারহাটের AERO-কে বলব...ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে।ছাব্বিশের ভোটের আগে ফের উত্তর ২৪ পরগনায় ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget